অধ্যায়-১৫ পরিবেশ দূষণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় ‘পরিবেশ দূষণ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।৭. বায়ু দূষণ রোধের জন্য গাছপালা বেশি করে লাগাতে হবে।—‘শুদ্ধ’৮. প্লাস্টিক বা পলিথিন মাটিতে পচে মিশে যায়।—‘অশুদ্ধ’৯. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মাটি, পানি, বায়ু, গাছপালা ইত্যাদির যত্নের প্রয়োজন নেই।—‘অশুদ্ধ’১০. বন্যা, জলোচ্ছ্বাসের ফলে পরিবেশ দূষিত হয়।—‘অশুদ্ধ’১১. কলকারখানা ও যান্ত্রিক যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষিত করে।—‘শুদ্ধ’১২. পরিবেশের উপাদানগুলোকে চার ভাগে ভাগ করা যায়।—‘অশুদ্ধ’১৩. প্রকৃতিতে গাছপালা কমে গেলেও বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ সঠিক থাকবে।—‘অশুদ্ধ’১৪. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।—‘শুদ্ধ’১৫. পরিকল্পিতভাবে তৈরি ঘরবাড়ি ও রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।—‘শুদ্ধ’১৬. জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায় না।—‘অশুদ্ধ’১৭. মাটি, পানি, বায়ু, গাছপালা, জীবজন্তু এগুলো প্রাকৃতিক সম্পদ।—‘শুদ্ধ’১৮. জৈব আবর্জনা পোড়ালে বায়ু দূষিত হয় না।—‘অশুদ্ধ’১৯. কলকারখানার বর্জ্য পরিশোধন করা পরিবেশবান্ধব।—‘শুদ্ধ’২০. কীটনাশক ও রাসায়নিক সার পানিতে মিশে পানি দূষিত করে।—‘শুদ্ধ’# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: কোন কোন জিনিস মাটি দূষণের জন্য দায়ী উল্লেখ করো।উত্তর: মাটির উর্বরতা নষ্ট হওয়াই মাটি দূষণের প্রধান কারণ। মাটির সঙ্গে পলিথিন, প্লাস্টিক, কলকারখানার বর্জ্য মিশে মাটিকে দূষিত করে। মাটির নিচে পলিথিন থাকলে সেটা পচে না, ফলে গাছের শিকড় মাটির গভীরে যেতে পারে না। এতে গাছপালা জন্মায় না। এ ছাড়া দাবানলে মাটি পুড়ে গেলে পোড়া মাটি অনুর্বর হয়ে যায়। অর্থাত্ কলকারখানার বর্জ্য পলিথিন, প্লাস্টিক, দাবানল প্রভৃতি মাটি দূষণের প্রধান কারণ।প্রশ্ন: পানি দূষণের কারণগুলোর একটি তালিকা তৈরি করো।উত্তর: পানি দূষণের কারণগুলোর তালিকা নিচে দেওয়া হলো:১. দৈনন্দিন জীবনে ব্যবহূত নানা রকম ময়লা-আবর্জনা ফেলা।২. কলকারখানার বিভিন্ন রকম বর্জ্য পদার্থ পানিতে মেশা।৩. রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা।৪. পচা, মরা জীবজন্তু ও কাঁচা পায়খানার বর্জ্য ইত্যাদি পানিতে ফেলা।প্রশ্ন: বায়ু দূষণের কারণগুলো বর্ণনা করো।উত্তর: বায়ু দূষণের কারণগুলো হলো:১. কলকারখানার ধোঁয়া থেকে বিষাক্ত গ্যাস বের হয়। এসব বিষাক্ত গ্যাস বায়ুকে দূষিত করে।২. ইটের ভাটা, মোটরগাড়ির ধোঁয়া, অব্যবহূত প্লাস্টিক পোড়ানো ধোঁয়া বায়ুকে দূষিত করে।৩. ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লা-আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের তেমন ভালো ব্যবস্থা থাকে না। ফলে এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়, নানা রকম বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে বায়ু দূষিত করে।৪. তামাক, বিড়ি-সিগারেটের ধোঁয়াও বায়ুকে দূষিত করে।৫. কার্বন ডাই-অক্সাইড বেড়ে গেলে বায়ু দূষিত হয়।