অধ্যায়-১৭ ইউরোপ ও আফ্রিকার সংস্কৃতিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৭ নম্বর অধ্যায় ‘ইউরোপ ও আফ্রিকার সংস্কৃতি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: আফ্রিকার কয়েকটি দেশের নাম লেখো।উত্তর: আফ্রিকা মহাদেশের প্রধান কয়েকটি দেশ হলো আলজেরিয়া, লিবিয়া, মিসর, ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জায়ারে, কঙ্গো, ক্যামেরুন, নাইজেরিয়া প্রভৃতি।প্রশ্ন: ইউরোপ মহাদেশের অবস্থান লেখো।উত্তর: ইউরোপ ও এশিয়া মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত। এটি ইউরেশিয়া নামে পরিচিত। ইউরেশিয়া ভূখণ্ডের পশ্চিম অংশটি ইউরোপ মহাদেশ। এই মহাদেশের উত্তরে উত্তর মেরু, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর এবং পশ্চিমে রাশিয়ার অংশ রয়েছে।প্রশ্ন: ফ্রান্সের পুরুষ ও মহিলাদের পোশাক বর্ণনা করো।উত্তর: ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সের পুরুষেরা সাধারণত প্যান্ট, শার্ট, কোট, টাই, মোজা ইত্যাদি এবং মহিলারা ব্লাউজ, প্যান্ট, শার্ট ও স্কার্ট পরে। বিশেষ কোনো অনুষ্ঠানে মহিলারা ‘গাউন’ ইত্যাদি পরে।প্রশ্ন: কেনিয়ার পুরুষ ও মহিলাদের পোশাক বর্ণনা করো।উত্তর: কেনিয়ার পুরুষেরা আলখেল্লা ধরনের লম্বা জোব্বা ও মাথায় টুপি পরে। তবে প্যান্ট, শার্ট, কোট, টাই, সাধারণ পোশাকও প্রচলিত।আর মহিলারা ইউরোপীয়দের মতো প্যান্ট, শার্ট, স্কার্ট ইত্যাদি পরিধান করে থাকে। তবে তাদের ঐতিহ্যবাহী পোশাকও রয়েছে। মাথায় কাপড়ের তৈরি হ্যাট ধরনের টুপি পরে। পুরুষ ও মহিলা উভয়েই বিভিন্ন ধরনের পুঁতির মালা পরে। তবে বর্তমানে আন্তর্জাতিক সংস্কৃতির প্রভাবে এসব ঐতিহ্যবাহী পোশাক বিলুপ্ত হয়ে যাচ্ছে।প্রশ্ন: ফরাসিরা কী কী খাবার খায়?উত্তর: ফরাসিরা খাবারদাবারে খুব রুচিশীল। বিভিন্ন আকার ও স্বাদের রুটির জন্য ফ্রান্স বিখ্যাত। গমের রুটি প্রধান খাবার। তাঁদের খাবারের তালিকার মধ্যে রয়েছে শূকর, গরু, ভেড়া, মুরগির মাংস ও সামুদ্রিক মাছ। ফরাসিরা বিভিন্ন সবজির সালাদ খুব পছন্দ করে। আঙুর-জাতীয় ফল তাদের খুব প্রিয়। বিভিন্ন শস্য থেকে বিভিন্ন স্বাদ ও রঙের মদ তৈরির জন্য ফ্রান্স বিখ্যাত। এ ছাড়া মাশরুম, এসকারগট (একধরনের শামুক, রকফোর্ট পনির (ভেড়া ও ছাগলের দুধের তৈরি বিশেষ ধরনের পনির, গরু, ভেড়া ইত্যাদি পশুর ভুঁড়ির অংশবিশেষ ‘ট্রিপ’ মাটির নিচের ছত্রাক ‘ট্রুফল’ পশুর মগজ, উটের পা ইত্যাদি ফ্রান্সের মানুষের অত্যন্ত পছন্দের খাবার। এগুলো খুব উপাদেয়। ফান্সের মানুষ খাদ্যরসিক হিসেবে পরিচিত। ফ্রান্সের রান্নাকে একধরনের শিল্প বলা হয়।প্রশ্ন: কেনিয়ার মানুষের খাবার কী কী?উত্তর: খাবারের মধ্যে ভাত, গম, মাছ, মাংস ছাড়াও বিশেষ ধরনের কিছু খাবার কেনিয়ায় অত্যন্ত জনপ্রিয় ও উপাদেয়। যেমন: গৃহপালিত পশুর টাটকা রক্ত, ভাজা ফড়িং, ওকরা (একধরনের সবজি, ছাগলের মাথা ইত্যাদি। এ ছাড়া চা, কফি তাদের খুবই জনপ্রিয়।