প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৮  বিশ্ব শান্তি ও জাতিসংঘপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৮ নম্বর অধ্যায় ‘বিশ্ব শান্তি ও জাতিসংঘ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. পৃথিবীর রাষ্ট্রগুলো একে অপরের — ছাড়া টিকে থাকতে পারে না।উত্তর: পৃথিবীর রাষ্ট্রগুলো একে অপরের সহযোগিতা ছাড়া টিকে থাকতে পারে না।খ. মানবজাতিকে রক্ষা করতে হলে—প্রতিষ্ঠা ছাড়া উপায় নেই।উত্তর: মানবজাতিকে রক্ষা করতে হলে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ছাড়া উপায় নেই।গ. যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে—গঠিত হয়েছে।উত্তর: যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছে।ঘ. জাতিসংঘের নিজস্ব কোনো — নেই।উত্তর: জাতিসংঘের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই।ঙ. বিশ্ব শান্তি রক্ষায় জীবন দান — জন্য অত্যন্ত গৌরবের।উত্তর: বিশ্ব শান্তি রক্ষায় জীবন দান আমাদের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গৌরবের।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য।—‘শু’খ. জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।—‘শু’গ. যুদ্ধ শুরু করার জন্য কাজ করে জাতিসংঘ।—‘অ’ঘ. সব শিশুর শিক্ষা যাতে নিশ্চিত না হয়, সে জন্য কাজ করে ইউনিসেফ।—‘অ’ঙ. বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।—‘শু’# বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো।উত্তর: ক. বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য—১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।খ. জাতিসংঘের সদর দপ্তর—আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।গ. বছরে একবার সাধারণ পরিষদের—অধিবেশন অনুষ্ঠিত হয়।ঘ. আন্তর্জাতিক আদালত—নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।ঙ. শিশুদের জন্য কাজ করে—ইউনেস্কো# সঠিক উত্তরটি খাতায় লেখো।১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কী?ক. যুদ্ধ করা খ. বিশৃঙ্খলা তৈরি করা গ. বিশ্ব শান্তি নিশ্চিত করা ঘ. ব্যবসা করাউত্তর: বিশ্ব শান্তি নিশ্চিত করা।২. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি?ক. বিশ্বের সব রাষ্ট্র খ. জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র গ. সাতটি রাষ্ট্র ঘ. পাঁচটি রাষ্ট্র। উত্তর: পাঁচটি রাষ্ট্র।৩. ইউনিসেফ কাদের জন্য কাজ করে?ক. সবার জন্য খ. নারীদের জন্য গ. শিশুদের জন্য ঘ. পুরুষদের জন্য। উত্তর: শিশুদের জন্য।৪. স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের কাজে সমন্বয় করে কোনটি?ক. ইউনেস্কো খ. অছি পরিষদ গ. ইউএনডিপি ঘ. নিরাপত্তা পরিষদ। উত্তর: নিরাপত্তা পরিষদ।৫. আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়?ক. ৭ মার্চ খ. ৭ আগস্ট গ. ৭ জুন ঘ. ৭ এপ্রিলউত্তর: ৭ এপ্রিল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল