প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘পৃথিবী ও বিশ্বজগৎ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। ৫. পৃথিবী তার নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? ক. পূর্ব থেকে পশ্চিমে খ. পশ্চিম থেকে পূর্বে গ. উত্তর থেকে দক্ষিণে ঘ. দক্ষিণ থেকে উত্তরে উত্তর: খ. পশ্চিম থেকে পূর্বে।৬. কোনটি পৃথিবীর নিকটতম তারকা? ক. চাঁদ খ. সূর্য গ. ধূমকেতু ঘ. বুধ। উত্তর: খ. সূর্য।৭. সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি?ক. সূর্য খ. পৃথিবী গ. শুক্র ঘ. বুধ। উত্তর: ক. সূর্য। ৮. পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কোনটি? ক. বুধ খ. চাঁদ গ. শুক্র ঘ. শনি। উত্তর: খ. চাঁদ। ৯. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়? ক. ২৫ বছর খ. ৫০ বছর গ. ৭৬ বছর ঘ. ১০০ বছর উত্তর: গ. ৭৬ বছর। ১০. নক্ষত্র কোনটি? ক. শুক্র খ. বুধ গ. সূর্য ঘ. চন্দ্র। উত্তর: গ. সূর্য। # শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদেরকে তারকা বা নক্ষত্র বলে।— শুদ্ধ২। শুকতারা একটি গ্রহ।— শুদ্ধ৩। সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়।— শুদ্ধ৪। প্রতিটি গ্রহ একই কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে।— অশুদ্ধ৫। পৃথিবীর বার্ষিক গতির ফলে দিনরাত হয়।— অশুদ্ধ৬। ধূমকেতুর আকৃতি অনেকটা ঝাঁটার মতো।— শুদ্ধ৭। সৌরজগৎ বিশ্বজগতের তুলনায় অতি ক্ষুদ্র।— শুদ্ধ৮। পৃথিবীর উত্তর গোলার্ধে ২১ জুন সবচেয়ে বড় দিন। — শুদ্ধ৯। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ২২ ডিসেম্বর।— শুদ্ধ১০। লিপ ইয়ারে থাকে ৩৬৫ দিন।— অশুদ্ধ১১। মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে।— অশুদ্ধ১২। পৃথিবী পুরোপুরি গোলাকার নয়।— শুদ্ধ১৩। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই, তাদের গ্রহ বলে।— শুদ্ধ১৪। সৌরজগতে রয়েছে ৯টি গ্রহ।— শুদ্ধ১৫। পৃথিবী তার কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।— শুদ্ধ# সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: জ্যোতিষ্ক কাকে বলে? জ্যোতিষ্কের নাম লেখো।উত্তর: রাতে পরিষ্কার নীল আকাশের দিকে তাকালে অসংখ্য আলোকবিন্দুকে মিটমিট করে জ্বলতে দেখা যায়। আকাশে দিনের সূর্য, রাতের চাঁদ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝিকমিক করা এই আলোক বিন্দুকে বলে জ্যোতিষ্ক। কোনো কোনো জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে। যেমন, সূর্য। আবার কোনো কোনো জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই। যেমন, চাঁদ। কয়েকটি জ্যোতিষ্কের নাম হলো: সূর্য, চন্দ্র, শুক্রগ্রহ, মঙ্গলগ্রহ, নক্ষত্র।প্রশ্ন: পৃথিবী তার অক্ষের চারদিকে একবার এবং সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে? এই দুই ধরনের গতির নাম কী?উত্তর: পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে এবং সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে। এই দুই ধরনের গতির নাম: ১. আহ্নিক গতি ২. বার্ষিক গতি।প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে? আহ্নিক গতির বর্ণনা দাও।উত্তর: পৃথিবী গতিশীল। পৃথিবী তার মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে। পৃথিবী তার মেরুরেখার ওপর একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। এই ২৪ ঘণ্টাকে বলা হয় একদিন। পৃথিবীর ওই দৈনিক গতির নাম আহ্নিক গতি।এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে, সেই অংশে দিন এবং অপর অংশে রাত থাকে। আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়ে থাকে। প্রশ্ন: সৌরজগৎ কী? সৌরজগতের সদস্য কারা?উত্তর: সূর্যকে ঘিরে তার চারদিকে আবর্তিত গ্রহ ও উপগ্রহ নিয়ে যে জগৎ, তাকে সৌরজগৎ বলে।সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহ-উপগ্রহ নির্দিষ্ট পথে ঘুরছে, তারাই সৌরজগতের সদস্য। সৌরজগতের সদস্য ৮টি গ্রহ, ৪১টি উপগ্রহ। একসময় প্লুটোকে গ্রহ বলা হতো। এখন বিজ্ঞানীরা প্লুটোকে গ্রহ বলেন না।প্রশ্ন: কক্ষ পথ কী?উত্তর: পৃথিবীর নিজ অক্ষের ওপর অবিরাম ঘুরছে এবং একটি নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। পৃথিবী সূর্যকে যে নির্দিষ্ট পথে প্রদক্ষিণ করে, সেই পথকে বলা হয় কক্ষপথ। পৃথিবীর মতো প্রতিটি গ্রহের পৃথক পৃথক কক্ষপথ রয়েছে।