প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে নমুনা রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সালাতের আরকান কয়টি ও কী কী?উত্তর: যে ফরজ কাজগুলো সালাতের মধ্যে করতে হয়, সেগুলোকে সালাতের আরকান বলে। খুব সতর্কভাবে সালাত আদায় করতে হয়। লক্ষ রাখতে হবে একটি ফরজও যেন বাদ না পড়ে। সালাতের আরকান মোট সাতটি। যথা—১. তাকবির তাহরিমা বা ‘আল্লাহু আকবার’ বলে সালাত শুরু করা।২. কিয়াম বা দাঁড়িয়ে সালাত পড়া। নারী-পুরুষ উভয়কে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে (তবে অসুস্থ হলে বসে এবং বসতে অক্ষম হলে শুয়ে ইশারায় সালাত আদায় করতে হবে)।৩. কিরআত অর্থাৎ কোরআন শরিফের কিছু অংশ তিলাওয়াত করা। ৪. রুকু করা। ৫. সিজদাহ করা। ৬. শেষ বৈঠকে বসা।৭. ডানে ও বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করা।উপরিউক্ত কাজগুলো সালাতের মধ্যে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। এর যেকোনো একটি বাদ পড়লে সালাত হবে না।প্রশ্ন: কোন অবস্থায় সালাত ছাড়া যায়? বর্ণনা করো।উত্তর: পরিবারের কোনো লোকজন অর্থাৎ মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি যদি কোনো বিপদে পড়ে ডাকেন তবে ফরজ সালাতও ছেড়ে দিয়ে তাঁদের সেবা করা ওয়াজিব। যদি তাঁরা কেউ অসুস্থ থাকেন এবং প্রস্রাব, পায়খানা ইত্যাদি কোনো প্রয়োজনে বাইরে গিয়ে বা পিছলিয়ে বা কেঁপে কেঁপে পড়ে থাকা অবস্থায় ডাকেন; এমতাবস্থায় সালাত ছেড়ে দিয়ে তাঁদের সাহায্য করতে হবে। আবার কেউ আগুনে পুড়ে বা পানিতে পড়ে চিৎকার করলে সালাত ছেড়ে দিয়ে তাকে উদ্ধার করা যাবে। এরপর সালাত আদায় করতে হবে।প্রশ্ন: জানাজার সালাত কীভাবে পড়তে হয় লেখো।উত্তর: মৃত ব্যক্তির জন্য দোয়া হিসেবে যে সালাত আদায় করা হয়, তাকে বলা হয় সালাতুল জানাজা বা জানাজার সালাত। নিচে জানাজার সালাত পড়ার নিয়ম বর্ণনা করা হলো—১. জানাজার সালাতে রুকু ও সিজদাহ নেই। ইমাম মৃত ব্যক্তিকে সামনে রেখে তার বুক বরাবর দাঁড়াবেন। মুকতাদিরা ইমামের পেছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করবে। যারা আরবিতে নিয়াত জানে তারা আরবিতে করবে, আর যারা জানে না তারা বাংলায় নিয়ত করবে—‘আমি আল্লাহর ওয়াস্তে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিমিত্তে চার তাকবিরের সঙ্গে জানাজা সালাত আদায় করছি।’ পরে ‘আল্লাহু আকবার’ বলে ইমামের সঙ্গে দুই হাত কান পর্যন্ত ওঠাতে হবে।২. এরপর সালাতে তাহরিমা বাধার মতো নাভির ওপর দুহাত বাঁধতে হবে এবং ছানা পড়তে হবে।৩. ছানা পড়েই হাত বাঁধা অবস্থায় ইমামের সঙ্গে দ্বিতীয়বার ‘আল্লাহু আকবার’ বলতে হবে। এরপর দরুদ পাঠ করতে হবে।৪. তারপর হাত বাঁধা অবস্থাতেই ইমামের সঙ্গে তৃতীয়বার ‘আল্লাহু আকবার’ বলে দোয়া পড়তে হবে।৫. দোয়া পড়া শেষ হলে হাত বাঁধা অবস্থাতেই ইমামের সঙ্গে চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলতে হবে এবং হাত বাঁধা অবস্থায় ডানে-বামে সালাম ফেরাতে হবে। তারপর হাত ছেড়ে দিয়ে জানাজার সালাত শেষ করতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল