অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে নমুনা রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ঈদুল ফিতর কাকে বলে?উত্তর: ‘ঈদ’ মানে আনন্দ। আর ‘ফিতর’ মানে রোজা ভঙ্গ বা শেষ করা। অতএব, ঈদুল ফিতর হলো রোজা শেষ করার আনন্দ। অর্থাৎ, রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম তারিখে রোজা না রেখে যে আনন্দ করা হয় তারই নাম ঈদুল ফিতর। এটি মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব এবং একটা আনন্দের দিন। এ দিন মনের খুশিতে আমরা পানাহার করি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়ন করি। গরিবদের ফিতরা দিই। এভাবে ধনী-গরিব সবাই আনন্দে শরিক হয়।প্রশ্ন: ঈদের দিনের সুন্নাত কাজগুলো লেখো।উত্তর: ঈদের দিনে আমাদের কতকগুলো সুন্নাত কাজ রয়েছে। এ কাজগুলো হলো— ১. গোসল করা; ২. ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের আগেই কিছু খাওয়া; আর ঈদুল আজহার দিন ঈদের নামাজ ও কোরবানির পর খাওয়া; ৩. ঈদুল ফিতরের দিন নামাজের আগেই ফিতরা আদায় করা; ৪. ঈদের সালাত ঈদগাহে আদায় করা; ৫. ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলতে বলতে যাওয়া। আমরা এ সুন্নাতগুলো অবশ্যই পালন করব।প্রশ্ন: মুসাফির কাকে বলে? মুসাফিরের সালাতের বর্ণনা দাও।উত্তর: কোনো ব্যক্তি যদি ৪৮ মাইল বা প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী স্থানে যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হয়, তাকে মুসাফির বলা হয়।মুসাফিরের সালাতের বর্ণনা: মুসাফিরের সালাতের বর্ণনা নিম্নরূপ—১. মুসাফির ব্যক্তি জোহর, আসর ও এশার ফরজ সালাত চার রাকাতের স্থলে দুই রাকাত পড়বে।২. অসুবিধা থাকলে ফজরের সুন্নত ব্যতীত অন্যান্য সুন্নত সালাত ছেড়ে দিতে পারবে। এতে কোনো গুনাহ হবে না।৩. জোহর, আসর ও এশা এই তিন ওয়াক্তের সালাত মুসাফির অবস্থায় ইচ্ছে করে চার রাকাত পড়লে গুনাহ হবে।প্রশ্ন: মসজিদে প্রবেশের এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া বাংলায় লেখো।উত্তর: মসজিদ শব্দের অর্থ সিজদাহর জায়গা। যে স্থানে মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সঙ্গে আদায় করে, সে স্থানটিকে মসজিদ বলা হয়। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। মসজিদ আল্লাহ তাআলার ঘর। মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় দোয়া পড়তে হয়। এই দোয়া দুটি নিম্নরূপ:মসজিদে প্রবেশের দোয়া: হে আল্লাহ! আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও।মসজিদ থেকে বের হওয়ার দোয়া: হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ কামনা করছি।প্রশ্ন: মসজিদের আদবগুলো লেখো।উত্তর: মসজিদের কতকগুলো আদব আছে। এগুলো নিচে উল্লেখ করা হলো:১. পবিত্র শরীরে পবিত্র পোশাক পরে মসজিদে প্রবেশ করা।২. মসজিদে প্রবেশের সময় দোয়া পড়া।৩. মসজিদে প্রবেশ করে কাউকে কষ্ট না দিয়ে কোনো খালি জায়গায় বসা।৪. সামনের জায়গা খালি থাকলে সে জায়গায় বসা। নিজে না গিয়ে অন্যকে সামনে যেতে বলা মসজিদের আদবের খেলাপ।৫. মসজিদের মধ্যে কোনো অপ্রয়োজনীয় কথা না বলা; ৬. লোকজনকে ডিঙ্গিয়ে সামনের দিকে না যাওয়া;৭. হইচই ও শোরগোল না করা;৮. সালাতরত কোনো মুসল্লির সামনে দিয়ে যাতায়াত না করা; ৯. মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়া।আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় স্থান হলো মসজিদ, মসজিদ আল্লাহ তাআলার ঘর। তাই এ ঘরের আদব রক্ষা করে চলতে হয়। প্রশ্ন: কোরবানি বলতে কী বোঝ?উত্তর: ‘কোরবানি; শব্দের অর্থ হলো ত্যাগ করা, বিলিয়ে দেওয়া। সবচেয়ে প্রিয়তম ও সুন্দরতম বস্তুকে আল্লাহর নৈকট্য লাভে বিলিয়ে দেওয়ার প্রথাকে ইসলামের পরিভাষায় কোরবানি বলে। কোরবানি সম্পর্কে মহানবী (সা.) বলেছেন— ‘যে ব্যক্তি খুশি মনে কোরবানি করবে, সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে।’প্রশ্ন: কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হয়? কাকে কাকে দিতে হয়?উত্তর: কোরবানির গোশত তিন ভাগে ভাগ করতে হয়।যাদেরকে দিতে হয়: এই গোশত এক ভাগ নিজেদের জন্য। এক ভাগ আত্মীয়স্বজন ও প্রতিবেশীর জন্য এবং আরেক ভাগ গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল