অধ্যায়-১৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৭ নম্বর অধ্যায় ‘ইউরোপ ও আফ্রিকার সংস্কৃতি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: কেনিয়া কোন মহাদেশে অবস্থিত? কেনিয়ার সাংস্কৃতিক জীবনধারা বর্ণনা করো।উত্তর: আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র কেনিয়া। এদের দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক মনোভাব ফুটে ওঠে।অবস্থান: কেনিয়া আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে বেশ উন্নত। মধ্য কেনিয়ায় অবস্থিত আফ্রিকার দ্বিতীয় উচ্চতম পর্বত কেনিয়ার নাম থেকে এ দেশের নাম রাখা হয়েছে। ১৯৬৬ সালে কেনিয়া স্বাধীন হয়। স্বাধীনতার আগে কেনিয়া যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। ফলে এখানকার সংস্কৃতিতে ‘ইংলিশ’ সংস্কৃতির প্রভাব বিদ্যমান।ভাষা: কেনিয়ার অফিসের ভাষা বান্টু উপজাতির ভাষা সোয়াহিলি ও ইংরেজি। সোয়াহিলি ভাষায় আরবি ভাষার প্রভাব রয়েছে এবং এই ভাষা লেখা হয় রোমান অক্ষর বা বর্ণমালায়। কেনিয়ায় কিছু আঞ্চলিক ভাষাও রয়েছে।ধর্ম ও জনসংখ্যা: কেনিয়ার মোট জনসংখ্যা প্রায় ৩,৩৮,২৯,৫৯০। এ দেশের অধিকাংশ মানুষই খ্রিষ্টধর্মাবলম্বী। এ ছাড়া কিছু সর্বপ্রাণবাদে বিশ্বাসী। এরা বিশ্বাস করে, সব জিনিসের প্রাণ আছে। ইসলাম ও অন্যান্য ধর্মের মানুষও কেনিয়ায় আছে।খাদ্য: কেনিয়ায় খাবারের মধ্যে ভাত, গম, মাছ ও মাংস প্রধান। এ ছাড়া বিশেষ ধরনের কিছু খাবার কেনিয়ায় অত্যন্ত জনপ্রিয়। যেমন গৃহপালিত পশুর টাটকা রক্ত, ভাজা ফড়িং, ওকড়া (একজাতের সবজি), ছাগলের মাথা ইত্যাদি। এ ছাড়া চা ও কফি জনপ্রিয় পানীয়।পোশাক পরিচ্ছেদ: কেনিয়ার পুরুষেরা আলখেল্লা ধরনের লম্বা জোব্বা ও মাথায় টুপি পরে। তবে প্যান্ট, শার্ট, কোট, টাই প্রচলিত। মহিলারা ইউরোপীয় মহিলাদের মতো প্যান্ট, শার্ট ও স্কার্ট পরে। এদের ঐতিহ্যবাহী পোশাকও রয়েছে। এরা মাথায় কাপড়ের তৈরি হ্যাট বা টুপি পরে।খেলাধুলা: ক্রিকেট ও ফুটবল কেনিয়ায় অত্যন্ত জনপ্রিয় খেলা। এ ছাড়া বিভিন্ন ধরনের অ্যাথলেটিকস বা মল্লক্রীড়া, রাগবি, গলফ, ঘোড়ার দৌড় ইত্যাদি খেলাও চলে।উৎসব-অনুষ্ঠান: কেনীয়দের ধর্মীয় উৎসব ‘খ্রিষ্টমাস’ বা বড়দিন। খ্রিষ্টানদের মতো অন্যান্য ধর্মীয় উৎসবও পালিত হয়। তবে এদের গোষ্ঠীভিত্তিক বিভিন্ন উৎসব রয়েছে। প্রতিবছর বিভিন্ন শহরের জন্ম নিয়ে তারা কার্নিভাল উৎসব পালন করে। একে ‘পূর্ব আফ্রিকার কানচিত্র প্রদর্শনী’ উৎসব বলা হয়।বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি বিভিন্ন ধরনের। অনেক যুগ ধরে একটি দেশের সংস্কৃতি বিকাশ লাভ করে। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের মানুষের জীবনধারা, আচার-আচরণ, রীতি-নীতি, কর্মকাণ্ড ইত্যাদি প্রকাশ পায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল