প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের ১৮ নম্বর অধ্যায় ‘বিশ্বশান্তি ও জাতিসংঘ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-১৮প্রশ্ন: ইউনিসেফের কাজ কী? ইউনিসেফ বাংলাদেশে কী ধরনের ভূমিকা রাখছে? অথবা, ইউনিসেফ শিশুদের জন্য কী কী কাজ করে? অথবা, ইউনিসেফ সম্পর্কে আলোচনা করো। উত্তর: ইউনিসেফ মূলত শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, টিকা দান কর্মসূচি ইত্যাদি নানা ধরনের কাজ করে থাকে। বিশ্বের কোথায়ও শিশুদের অধিকার যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে ইউনিসেফ সর্বদা জাগ্রত দৃষ্টি রাখে। এই উদ্দেশ্যে ১৯৫৯ সালে ইউনিসেফ শিশু অধিকারসংক্রান্ত একটি ঘোষণা প্রচার করে এবং একই উদ্দেশ্যে ১৯৭৯ সালকে আন্তর্জাতিক শিশুবর্ষ হিসেবে ঘোষণা করে। বিশ্বের সব শিশু সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ১৯৯০ সালের জাতিসংঘের ‘শিশু অধিকার সনদ’। বাংলাদেশে ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় শিশু কল্যাণমূলক অনেক কাজ পরিচালিত হচ্ছে। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, শিশুদের পুষ্টিহীনতা দূর করা এবং বাংলাদেশের সব শিশুর শিক্ষা যাতে নিশ্চিত হয়, সে লক্ষ্যে সরকারের সঙ্গে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। কাজেই আমরা বুঝতে পারছি, ইউনিসেফ শুধু আমাদের দেশেই নয় বরং বিশ্বের সব অনুন্নত বা উন্নয়নশীল দেশের মা ও শিশুদের অবস্থার উন্নয়নে সার্বিক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।প্রশ্ন: নিরাপত্তা পরিষদের কাজ বর্ণনা করো। উত্তর: বিশ্বে শান্তি নিশ্চিত করা নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও গণচীন এই পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতার অধিকারী। এ ছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে প্রতি দুই বছরের জন্য আরও ১০টি দেশকে এই পরিষদের সদস্য নির্বাচন করা হয়। বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ সালে দুবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। কোনো কোনো অঞ্চলে বা কিছু রাষ্ট্রে বিরোধ বা বিগ্রহ দেখা দিলে নিরাপত্তা পরিষদ আলোচনার মাধ্যমে শান্তি নিশ্চিত করে। জাতিসংঘের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই কিন্তু বিশ্বের বিগ্রহপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সদস্য দেশগুলো সামরিক শক্তি ব্যবহার করে। জাতিসংঘের এই শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে কুয়েত, বতসোয়ানা, সিয়েরালিওন, কঙ্গোতে আমাদের সশস্ত্রবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ জন বীরসেনা জীবন উৎসর্গ করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগ অত্যন্ত গৌরবের। বিশ্ববাসী চির দিন সশ্রদ্ধ স্মরণ করবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল