প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ অনুশীলন করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য পাঠ্যসূচির বিষয়বস্তুগুলো ভালোভাবে পড়বে। অধ্যায়-১৩: বাংলায় ইংরেজ শাসন# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।১২। দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ — পেয়েছিলেন। উত্তর: দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ ধনসম্পত্তি পেয়েছিলেন।১৩। ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ ওঠে — সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে। উত্তর: ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ ওঠে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে।১৪। সিপাহি বিপ্লবকে — প্রথম সংগ্রামও বলা হয়।উত্তর: সিপাহি বিপ্লবকে স্বাধীনতার প্রথম সংগ্রামও বলা হয়।১৫। ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল সেখানে এখন — অবস্থিত। উত্তর: ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল সেখানে এখন বাহাদুর শাহ পার্ক অবস্থিত।১৬। ১৮৫৯-৬০ সালে বাংলায় — বিদ্রোহ হয়।উত্তর: ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ হয়। ১৭। সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘—’। উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’।১৮। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় — প্রতিষ্ঠিত হয়।উত্তর: ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।১৯। ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘—’ -এর জন্ম হয়। উত্তর: ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘মুসলিম লীগ’-এর জন্ম হয়। ২০। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস — আন্দোলন শুরু করে।উত্তর: মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করে। ২১। হোসেন শহীদ সোহরাওয়ার্দী — পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন। উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন। ২২। ১৯৪০ সালে মুসলিম লীগের — অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।উত্তর: ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।২৩। ইংরেজরা প্রায় — উপমহাদেশ শাসন করে।উত্তর: ইংরেজরা প্রায় ২০০ বছর উপমহাদেশ শাসন করে।২৪। শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে — করে বেশি। উত্তর: শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে শোষণই করে বেশি।২৫। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে কিছু জমিদার বাংলার সমস্ত — মালিক হয়ে যায়। উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে কিছু জমিদার বাংলার সমস্ত জমির মালিক হয়ে যায়।২৬। ইংরেজ শাসনামলে দেশীয় শিক্ষার স্থান দখল করে—শিক্ষা। উত্তর: ইংরেজ শাসনামলে দেশীয় শিক্ষার স্থান দখল করে পাশ্চাত্য শিক্ষা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল