প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ অনুশীলন করব। অধ্যায়— ১৪# শূন্যস্থান পূরণ করো।১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম — সালে। উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ১৮২০ সালে।২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা নাম —। উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়।৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই — ছিলেন।উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই মেধাবী ছিলেন।৪। ঈশ্বরচন্দ্রের মেধা ও পাণ্ডিত্য দেখে শিক্ষকেরা তাঁকে — উপাধি দেন। উত্তর: ঈশ্বরচন্দ্রের মেধা ও পাণ্ডিত্য দেখে শিক্ষকেরা তাঁকে বিদ্যাসাগর উপাধি দেন। ৫। ঈশ্বরচন্দ্র নিজ গ্রামে একটি — বিদ্যালয় স্থাপন করেন।উত্তর: ঈশ্বরচন্দ্র নিজ গ্রামে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন।৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে — বিবাহ প্রথা চালু করেন। উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু করেন। ৭। ঈশ্বরচন্দ্রকে বাংলা গদ্যের — বলা হয়।উত্তর: ঈশ্বরচন্দ্রকে বাংলা গদ্যের জনক বলা হয়।৮। ১২৭২ বাংলা সনে বাংলাদেশে — হয়।উত্তর: ১২৭২ বাংলা সনে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়।৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন — ও সমাজ সংস্কারের একজন দিকনির্দেশক। উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মানবকল্যাণ ও সমাজ সংস্কারের একজন দিকনির্দেশক।১০। বাংলাদেশের রংপুর জেলার — গ্রামে বাস করতেন এক বিখ্যাত জমিদার পরিবার।উত্তর: বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বাস করতেন এক বিখ্যাত জমিদার পরিবার। ১১। বেগম রোকেয়া যতই বড় হতে থাকেন ততই তাঁর লেখাপড়ার প্রতি — বাড়তে থাকে। উত্তর: বেগম রোকেয়া যতই বড় হতে থাকেন ততই তাঁর লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়তে থাকে।১২। বেগম রোকেয়া — আলোয় বড় ভাইয়ের পাশে বসে লেখাপড়া করতেন।উত্তর: বেগম রোকেয়া মোমের আলোয় বড় ভাইয়ের পাশে বসে লেখাপড়া করতেন। ১৩। ১৮৯৮ সালে উচ্চশিক্ষিত সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে — বিয়ে হয়।উত্তর: ১৮৯৮ সালে উচ্চশিক্ষিত সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয়।১৪। বেগম রোকেয়া ভালোভাবে — ও উর্দুশিক্ষা লাভ করেন।উত্তর: বেগম রোকেয়া ভালোভাবে ইংরেজি ও উর্দুশিক্ষা লাভ করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল