প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ অনুশীলন করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য পাঠ্যসূচির বিষয়বস্তুগুলো ভালোভাবে পড়বে। অধ্যায়— ১৪# শূন্যস্থান পূরণ করো।১৫। বিয়ের মাত্র — পর সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়। উত্তর: বিয়ের মাত্র নয় বছর পর সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়।১৬। বেগম রোকেয়া মাত্র — ছাত্রী নিয়ে ভাগলপুরে স্কুল খুললেন। উত্তর: বেগম রোকেয়া মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে ভাগলপুরে স্কুল খুললেন। ১৭। বেগম রোকেয়া — নামের মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। উত্তর: বেগম রোকেয়া আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম নামের মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন।১৮। বেগম রোকেয়া — শিক্ষার প্রসারের জন্য কঠোর পরিশ্রম করেন। উত্তর: বেগম রোকেয়া নারীশিক্ষার প্রসারের জন্য কঠোর পরিশ্রম করেন।অধ্যায়— ১৫১। ১৯৭১ সালে — মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।উত্তর: ১৯৭১ সালে নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।২। পাকিস্তানে — সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়।উত্তর: পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়।৩। “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম — সংগ্রাম।” উত্তর: “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।”৪। পাকিস্তানি সৈন্যরা — মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।উত্তর: পাকিস্তানি সৈন্যরা ২৫শে মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।৫। ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে — বলা হয়। উত্তর: ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে কাল রাত বলা হয়।৬। ২৬শে মার্চ আমাদের — দিবস। উত্তর: ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।৭। জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিযুদ্ধের — নিযুক্ত করা হয়।উত্তর: জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়।৮। মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে — ভাগে ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে ১১টি ভাগে ভাগ করা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল