প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ অনুশীলন করব। অধ্যায়— ১৬৭। গারোদের সমাজ —।উত্তর: গারোদের সমাজ মাতৃতান্ত্রিক।৮। গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা —।উত্তর: গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা আকৃতির।৯। গারোরা সাধারণত — করে জীবিকা নির্বাহ করে।উত্তর: গারোরা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।১০। গারোদের ধর্মের নাম —।উত্তর: গারোদের ধর্মের নাম সংসারেক।১১। মৃত্যুর পর গারোরা মৃতদেহের — দেয়।উত্তর: মৃত্যুর পর গারোরা মৃতদেহের গোসল দেয়।১২। গারো মেয়েরা ব্লাউজ ও — জাতীয় পোশাক পরে।উত্তর: গারো মেয়েরা ব্লাউজ ও লুঙ্গি জাতীয় পোশাক পরে।১৩। গারোরা নাচ ও — খুব ভালোবাসে।উত্তর: গারোরা নাচ ও গান খুব ভালোবাসে।১৪। খাসিয়াদেরও গায়ের রং —।উত্তর: খাসিয়াদেরও গায়ের রং ফর্সা।১৫। খাসিয়াদের প্রধান খাদ্য —।উত্তর: খাসিয়াদের প্রধান খাদ্য ভাত।১৬। — কেউ মরে গেলে মৃতকে তারা আগুনে পোড়ায়।উত্তর: খাসিয়াদের কেউ মরে গেলে মৃতকে তারা আগুনে পোড়ায়।১৭। — জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত।উত্তর: মণিপুরী জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত।১৮। ভাত ও — মণিপুরীদের প্রধান খাদ্য।উত্তর: ভাত ও মাছ মণিপুরীদের প্রধান খাদ্য।১৯। বর্তমানে আন্তর্জাতিকভাবে — নাচ খ্যাতি লাভ করেছে। উত্তর: বর্তমানে আন্তর্জাতিকভাবে মণিপুরী নাচ খ্যাতি লাভ করেছে।২০। বান্দরবানের পাহাড়ি এলাকায় — বাস করে।উত্তর: বান্দরবানের পাহাড়ি এলাকায় মুরংরা বাস করে।অধ্যায়— ১৭১। পৃথিবীতে সাতটি — আছে।উত্তর: পৃথিবীতে সাতটি মহাদেশ আছে।২। ইউরোপ ও — মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত।উত্তর: ইউরোপ ও আফ্রিকা মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত।৩। ফ্রান্সের ভাষাকে — ভাষা বলে।উত্তর: ফ্রান্সের ভাষাকে ফরাসি ভাষা বলে।৪। ফ্রান্সের মানুষ — হিসেবে পরিচিত।উত্তর: ফ্রান্সের মানুষ খাদ্য রসিক হিসেবে পরিচিত।৫। — ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় খেলা।উত্তর: ফুটবল ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় খেলা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল