প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের পাঠ্যসূচির নির্বাচিত অংশ থেকে নমুনা ‘শূন্যস্থান পূরণ’ প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। অধ্যায়-৯ # শূন্যস্থান পূরণ কর। ১। পরিবেশ— বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।উত্তর: পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।২। পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র— বাড়ছে।উত্তর: পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র তাপমাত্রা বাড়ছে। ৩। পরিবেশ দূষণের প্রধান কারণ হলো— দ্রুত বৃদ্ধি।উত্তর: পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি।৪। পরিবেশ সম্পর্কে আমাদের— ও অসচেতনতাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।উত্তর: পরিবেশ সম্পর্কে আমাদের শিক্ষার অভাব ও অসচেতনতাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।৫। আমরা বেশি করে— লাগাব ও গাছের যত্ন নেব। উত্তর: আমরা বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব। ৬। পাহাড় কাটব না, — ভরাট করব না।উত্তর: পাহাড় কাটব না, জলাভূমি ভরাট করব না।৭। বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তাঘাট— রাখব। উত্তর: বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তাঘাট পরিষ্কার রাখব।৮। ৫ জুনকে— হিসেবে ঘোষণা করা হয়েছে।উত্তর: ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ৯। বাড়ি, বিদ্যালয় ও আশপাশে বেশি করে— লাগাব ও গাছের যত্ন নেব। উত্তর: বাড়ি, বিদ্যালয় ও আশপাশে বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব। ১০। — সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে। উত্তর: ২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে। অধ্যায়-১০ # শূন্যস্থান পূরণ কর। ১। আমাদের দেশে আয়তনের তুলনায়— অনেক বেশি।উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।২। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে—।উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে নবম।৩। গত ৪০ বছরে জনসংখ্যা— চেয়েও বেশি বেড়েছে।উত্তর: গত ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে। ৪। বাংলাদেশে প্রতিবছরে শতকরা— জন করে লোক বাড়ছে। উত্তর: বাংলাদেশে প্রতিবছরে শতকরা ১.৫৪ জন করে লোক বাড়ছে। ৫। বাংলাদেশে প্রতিবছর প্রায়— টন খাদ্য ঘাটতি হয়ে থাকে। উত্তর: বাংলাদেশে প্রতিবছর ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়ে থাকে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল