শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের পাঠ্যসূচির নির্বাচিত অংশ থেকে নমুনা ‘শূন্যস্থান পূরণ’ প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। অধ্যায়-১০ ৬। খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক— ও অপুষ্টির শিকার হয়। উত্তর: খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক দরিদ্র ও অপুষ্টির শিকার হয়। ৭। খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয়—। উত্তর: খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় বস্ত্র।৮। বাসস্থান মানুষের একটি অন্যতম— চাহিদা।উত্তর: বাসস্থান মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা।৯। শিক্ষিত জনসংখ্যা দেশের—।উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ।১০। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার—। উত্তর: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার ৪৫.৩।১১। বাংলাদেশে জনসংখ্যা— বেড়ে চলেছে।উত্তর: বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে।১২। অতিরিক্ত যানবাহন প্রচণ্ড— সৃষ্টি করছে।উত্তর: অতিরিক্ত যানবাহন প্রচণ্ড যানজট সৃষ্টি করছে। ১৩। অতিরিক্ত যানবাহনের ধোঁয়ায় বাতাস— হচ্ছে।উত্তর: অতিরিক্ত যানবাহনের ধোঁয়ায় বাতাস দূষিত হচ্ছে।১৪। বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ১৯৯১ সালে ছিল— একর। উত্তর: বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ১৯৯১ সালে ছিল ০.২৯ একর।১৫। আমাদের দেশে সাক্ষরতার হার অনেক—।উত্তর: আমাদের দেশে সাক্ষরতার হার অনেক কম।১৬। বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স—।উত্তর: বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮। ১৭। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক—।উত্তর: আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। অধ্যায় -১১ ১। মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার—।উত্তর: মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ।২। বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে— নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।উত্তর: বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।৩। কুমিল্লা জেলা শহরের প্রায়— কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত। উত্তর: কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল