শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের পাঠ্যসূচির নির্বাচিত অংশ থেকে নমুনা ‘শূন্যস্থান পূরণ’ প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। অধ্যায় -১১ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ৪। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত— গ্রাম অবস্থিত। উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত পাহাড়পুর গ্রাম অবস্থিত।৫। ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে— জেলার একটি উপজেলা।উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।৬। প্রাচীন— থেকে মুসলিম আমলে সোনারগাঁ নামের উদ্ভব। উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলে সোনারগাঁ নামের উদ্ভব।৭। মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ-পূর্ববঙ্গের— কেন্দ্র।উত্তর: মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ-পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র।৮। চৌদ্দ শতকের শুরু থেকে— একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।৯। নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে— অঞ্চল বলা হতো।উত্তর: নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো।১০। ১৯৭৫ সালে সোনারগাঁয়ে— জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।উত্তর: ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।১১। পরীবিবির সমাধি সৌধটি— স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।উত্তর: পরীবিবির সমাধি সৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।১২। নরসিংদীর— বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। উত্তর: নরসিংদীর উয়ারী-বটেশ্বরে বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। অধ্যায় -১২ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ১। ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি— আক্রমণ করেন। উত্তর: ১২০৪ সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেন।২। লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে— ত্যাগ করেন। উত্তর: লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে প্রাসাদ ত্যাগ করেন।৩। ১৩৩৮ সালে— সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন। উত্তর: ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন।৪। ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত— বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল। উত্তর: ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত ২০০ বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।৫। ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র— বাংলার সিংহাসনে বসেন। উত্তর: ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিকান্দর শাহ বাংলার সিংহাসনে বসেন।৬। রাজা গণেশের পুত্র— ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।উত্তর: রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।৭। হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন—।উত্তর: হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন।৮। শ্রীচৈতন্য— প্রচার করেন হোসেন শাহীর আমলে।উত্তর: শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন হোসেন শাহীর আমলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল