শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের পাঠ্যসূচির নির্বাচিত অংশ থেকে নমুনা ‘শূন্যস্থান পূরণ’ প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ৯। হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের— বলা হয়।উত্তর: হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।১০। ১৫৩৮ সালে— বাংলা অধিকার করেন। উত্তর: ১৫৩৮ সালে শের খান বাংলা অধিকার করেন।১১। আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল—।উত্তর: আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল কররানি।১২। দাউদ কররানিকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায়— শাসনের সূচনা হয়। উত্তর: দাউদ কররানিকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় মোগল শাসনের সূচনা হয়।১৩। ঈশা খানের মৃত্যুর পর তাঁর পুত্র— বার ভূঁইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন। উত্তর: ঈশা খানের মৃত্যুর পর তাঁর পুত্র মুসা খান বার ভূঁইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।১৪। সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন—।উত্তর: সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন জাহাঙ্গীর।১৫। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন—।উত্তর: সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর।১৬। সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র— নবাবি লাভ করেন।উত্তর: সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র সরফরাজ খান নবাবি লাভ করেন।১৭। — সালের পলাশীর প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন। উত্তর: ১৭৫৭ সালের পলাশীর প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।১৮। এগারো শতক থেকে বিভিন্ন মুসলিম— বাংলায় আসতে থাকেন। উত্তর: এগারো শতক থেকে বিভিন্ন মুসলিম সুফিসাধক বাংলায় আসতে থাকেন।১৯। মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি— পরিণত হয়।উত্তর: মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়।২০। সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক—। উত্তর: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।২১। হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও — ব্যাপক অগ্রগতি সাধিত হয়। উত্তর: হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়।২২। প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল—। উত্তর: প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি।২৩। শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার— আমলেই শুরু হয়।উত্তর: শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার সুলতানি আমলেই শুরু হয়।