প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘অপেক্ষা’ গল্প থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: শব্দের অর্থ লেখো।অপেক্ষা, ভীষণ, বেণি, বুলেট, রাইফেল।উত্তর: অপেক্ষা—প্রতীক্ষা। ভীষণ—ভয়াল। বেণি—বিনুনি। বুলেট—বন্দুকের গুলি। রাইফেল—দূর পাল্লার বন্দুক বিশেষ।প্রশ্ন: নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করো।জন্মদিন, আমের বোল, বুনোফুল, দু’মুঠো।উত্তর: জন্মদিন—আজ রুবার দশম জন্মদিন।আমের বোল—চৈত্র্যের শেষে গাছে গাছে আমের বোল দেখা যায়।বুনোফুল—মেয়েরা বুনোফুল ছিঁড়ে বেণির সঙ্গে বেঁধে রাখে।দু’মুঠো—মহিম দু’মুঠো চাল কবুতরকে দিল।প্রশ্ন: নিচের বন্ধনীর ( ) মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে প্রদত্ত ‘—’ (ড্যাস) চিহ্নের ওপর বসিয়ে বাক্য পূরণ করো।(ক) ‘অপেক্ষা’ গল্পের লেখিকা—(বেগম রোকেয়া /রাজিয়া খাতুন চৌধুরাণী/সেলিনা হোসেন)(খ) রুমার জন্মের দিন ফুলে ফুলে ভরা ছিল—(কেয়াগাছ/বকুলগাছ/শিউলিগাছ)(গ) রুবার জন্মের দিন চারদিক ভরে ছিল—(বকুলের গন্ধে/আমবোলের গন্ধে/গোলাপের গন্ধে)(ঘ) ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’— বঙ্গবন্ধু এ ভাষণটি দিয়েছিলেন—(৩রা মার্চে/৪ঠা মার্চে/৭ মার্চে)(ঙ) বাবার মৃত্যুর পর রুমা-রুবা চুপ করে বসে থাকে—(রান্নাঘরের দরজায়/আমগাছের নিচে/উঠোনের এককোণে)উত্তর: (ক) ‘অপেক্ষা’ গল্পের লেখিকা সেলিনা হোসেন।(খ) রুমার জন্মের দিন ফুলে ফুলে ভরা ছিল শিউলিগাছ।(গ) রুবার জন্মের দিন চারদিক ভরে ছিল আমবোলের গন্ধে।(ঘ) ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—বঙ্গবন্ধু এ ভাষণটি দিয়েছিলেন ৭ই মার্চে।(ঙ) বাবার মৃত্যুর পর রুমা-রুবা চুপ করে বসে থাকে রান্নাঘরের দরজায়।প্রশ্ন: বিপরীত শব্দ লেখো।ঝগড়া, বাইরে, শুকনো, আক্রমণ, খুশবু, নিচ, গভীর, গরম, খুশি, জ্ঞান, বন্ধ।উত্তর:প্রদত্ত শব্দ বিপরীত শব্দঝগড়া ভাববাইরে ভেতরেশুকনো ভেজাআক্রমণ প্রতিরোধখুশবু বদবুনিচ ওপরগভীর অগভীরগরম ঠান্ডাখুশি অখুশিজ্ঞান অজ্ঞানবন্ধ খোলাপ্রশ্ন: শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নিই।উত্তর:খুশবু— সুগন্ধ।উদগ্রীব— খুব আগ্রহী। ব্যগ্র।বিবিসি— যুক্তরাজ্যের বেতারকেন্দ্র বিশেষ।গণহত্যা— অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা।বঙ্গবন্ধু— জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি।ট্রেনিং— কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া। প্রশিক্ষণ।মুক্তিবাহিনী— শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করে এমন সেনাদল।মুক্তিযোদ্ধা— যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন।ক্যাম্প— সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি। সেনাছাউনি।গপগপিয়ে— গপগপ করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল