প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদীদার চৌধুরী, শিক্ষক (প্রা.), আইডিয়াল স. প্রা. বিদ্যালয়, ঢাকাঅপেক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘অপেক্ষা’ গল্প থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি।ধপাস করে পড়া— হঠাৎ ধপ শব্দ করে পড়া।—একটা আম ধপাস করে মাটিতে পড়ল।মুখ থুবড়ে পড়া— উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া।—ছেলেটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল।অপেক্ষায় থাকা— কারও বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা।—ওর অপেক্ষায় আর বসে থাকতে ইচ্ছে করছে না।গপগপিয়ে খাওয়া— একসঙ্গে বেশি খাবার মুখে পুরে খাওয়া।—সে গপগপিয়ে সব ভাত খেয়ে ফেলল। প্রশ্ন: ডান পাশ থেকে শব্দ এনে বিশেষ্য ও বিশেষণ পদের সারিতে সাজাই।বিশেষ্য বিশেষণ শব্দ শব্দ........ ........ গাছ ভাত........ ........ শুকনো ভীষণ........ ........ হাঁড়ি কাঁপা........ ........ দরজা রাইফেল........ ........ গরম দ্রুত........ ........ নদী গভীরউত্তর:বিশেষ্য বিশেষণ বিশেষ্য বিশেষণগাছ শুকনো নদী গভীরভাত ভীষণ রাইফেল দ্রুতহাঁড়ি কাঁপা দরজা গরমপ্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি।জন্মদিন, আয়ু, আগুন, অপেক্ষা, মুক্তিযোদ্ধা।উত্তর: জন্মদিন: রুমা ও রুবা মায়ের কাছে জন্মদিনের গল্প শুনেছিল।আয়ু: ফুল দেখতে খুব সুন্দর হলেও এর আয়ু একেবারেই কম।আগুন: পাকিস্তানি মিলিটারিরা বাজারের ঘরগুলোয় আগুন লাগিয়ে দেয়।অপেক্ষা: রাতে মুক্তিযোদ্ধাদের জন্য দুই বোন অপেক্ষা করত।মুক্তিযোদ্ধা: রুমা ও রুবার বাবা একজন মুক্তিযোদ্ধা।প্রশ্ন: প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো।নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসীম। ওরা বাজারের দোকান আর ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুড়তে ছুড়তে আসে। একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর।উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. জসীম বাজারে কাদের সামনে পড়ে যায়?খ. পাকিস্তানি মিলিটারিরা বাজারের দোকান আর ঘরবাড়ি কী করে?গ. জসীমের বুকে কী লেগেছিল?ঘ. জসীম কোথায় মুখ থুবড়ে পড়ে থাকে?ঙ. জসীমের শরীর কিসে মাখামাঝি হয়ে যায়?প্রশ্ন: নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো। ত্ত, দ্ধ, স্ন, ন্ন, ন্ধউত্তর: ত্ত = উত্তেজনা, সত্তর। দ্ধ = যুদ্ধ, শুদ্ধ। স্ন = স্নান, স্নায়ুবিক, স্নিগ্ধ। ন্ন = রান্না, কান্না। ন্ধ = অন্ধকার, সুগন্ধ।ইংরেজিইকবাল খান, শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা A visit to a Zoo  প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের ‘আ ভিজিট টু জু’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। 2. Fill in the blanks.(a) Mr. Masud took Tanin as — as some of his friends to the zoo.(b) The Royal Bengal Tiger — at them.(c) Tanin asked — the animal as it was unsure about it. (d) They went — the zoo for a long time.(e) Birds were making a lot of —.(f) Tanin’s uncle took him and his friends to the — Zoo.(g) The name of the animal started with the — ‘M’.(h) He knows that a — lives underground.(i) ‘That’s a — , said his uncle.(j) They — round the zoo for a long time.Answer to the question no-2:(a) well, (b) looked, (c) about, (d) round, (e) noise, (f) Mirpur, (g) letter, (h) mole, (i) mongoose, (j) round,3. Answer the questions. (a) Why did Tanin’s uncle tell them not to go near the cages?(b) What was the ape doing? (c) Who were making a lot of noise in the zoo?(d) Why were they become tired?(e) What was the Royal Bengal Tiger doing in the cage?(f) When did Tanin’s school have a holiday?(g) Who were making a lot of noise in the zoo? (h) Which animal did they see after the Royal Bengal Tiger?Answer to the question no-3:(a) He told them not to go near the cages as some animals might hurt them.(b) It was jumping from bar to bar in the cage.(c) The birds were making a lot of noise.(d)They became tired as they went round the zoo for a long time.(e) It was walking.(f) As it was winter, Tanin’s school had a holiday.(g) The birds were making a lot of noise.(h)After the Royal Bengal Tiger they saw an ape.4. Make sentences using the following words.Holiday, zoo, bus, animal, lion, crocodile, scared, cage, tiger, beautiful, walk, stop, near, hurt, Ape, Jump.Answer to the question no-4:Holiday- Last winter Tanin’s school had a holiday. Zoo- Mr. Masud took him to the Zoo at Mirpur in Dhaka. Bus- They went there by bus. Animal- They saw many big and small animals. Lion- They saw lions and tigers. Crocodile- They also saw crocodiles. Scared- They were scared to see some of the animals. Cage- Most of the animals were in cages.Tiger- They saw the Royal Bengal Tiger of Bangladesh. Beautiful- It was big and beautiful. Walk- It was walking from this side to that side in the cage. Stop- Sometimes it stopped and looked at them. Near- Tanin’s uncle told them not to go near the cages. Hurt- Some of the animals might hurt. Ape- They saw an ape. Jump- It jumped from bar to bar in the cage.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল