অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # সংক্ষেপে উত্তর দাও ১. প্রশ্ন: মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও উত্তর: যে পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। লোহা, তামা, অক্সিজেন, আয়োডিন, সোনা, রুপা ইত্যাদি মৌলিক পদার্থের উদাহরণ ২. প্রশ্ন: যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের উদাহরণ দাও উত্তর: যেসব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে। যেমন: লবণ, পানি, চিনি, কেরোসিন, সাবান ইত্যাদি। ৩. প্রশ্ন: পরমাণু কী?উত্তর: মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সাধারণত মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে বিক্রিয়ায় অংশ নেয়, তাকে পরমাণু বলে। পরমাণুু পদার্থের মূল গঠন উপাদান। যেমন: তামার পরমাণু, লোহার পরমাণু। ৪. প্রশ্ন: অণু কী? উত্তর: একই মৌলিক পদার্থের বা একাধিক মৌলের কিছু পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যে অপেক্ষাকৃত বড় কণার সৃষ্টি করে এবং যে কণাগুলো প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করে তাদের অণু বলে। যেমন: পানির অণু, চিনির অণু। ৫. প্রশ্ন: ধাতুর বৈশিষ্ট্য কী কী?উত্তর: ধাতুর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ—# ধাতুকে ঘষলে তা চকচক করে।# ধাতুকে পিটালে ফেটে যায় না, পিটিয়ে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করা যায়, যেমন: অ্যালুমিনিয়াম দিয়ে থালা, বাটি তৈরি করা যায়। # ধাতুর মধ্য দিয়ে তাপ ও বিদ্যু ৎ সহজেই চলাচল করতে পারে। # ধাতুর ঘনত্ব বেশি হওয়ায় অধাতুর তুলনায় ভর বেশি হয়। # সাধারণ তাপমাত্রায় অধিকাংশ ধাতু কঠিন অবস্থায় দেখা যায়। ৬. প্রশ্ন: ব্যতিক্রমধর্মী ১টি ধাতু ও ১টি অধাতুর নাম লেখোউত্তর: ব্যতিক্রমধর্মী ১টি ধাতুর নাম হলো পারদ। কারণ সাধারণ তাপমাত্রায় একে তরল রূপে পাওয়া যায়। ব্যতিক্রমধর্মী ১টি অধাতুর নাম হলো কার্বন। কার্বনের আরেকটি রূপ হলো গ্রাফাইট। গ্রাফাইটের মধ্য দিয়ে তাপ ও বিদ্যু ৎ চলাচল করতে পারে।৭. প্রশ্ন: আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি? প্রাকৃতিক মৌল কয়টি এবং তৈরি করা কয়টি? উত্তর: আবিষ্কৃত মৌলের সংখ্যা ১১১টি। প্রাকৃতিক মৌল ৯২টি এবং তৈরি করা মৌল ১৯টি।