অধ্যায়-৫ ও ৬প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-৫ ও ৬ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি। অধ্যায়-৫: মানবাধিকার# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।১৯। এসিড নিক্ষেপ মানবাধিকারের —।উত্তর: এসিড নিক্ষেপ মানবাধিকারের চরম বিরোধী।২০। ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে — ঘোষিত হয়।উত্তর: ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার ঘোষিত হয়।২১। এসিড নিক্ষেপের শিকার হয় —।উত্তর: এসিড নিক্ষেপের শিকার হয় মেয়েরা।২২। মানবাধিকারকে — করব।উত্তর: মানবাধিকারকে সম্মান করব।২৩। অন্যের মানবাধিকার — এমন কোনো কাজ করব না।উত্তর: অন্যের মানবাধিকার ক্ষুণ্ন করে এমন কোনো কাজ করব না।২৪। বাংলাদেশ — সদস্য। উত্তর: বাংলাদেশ জাতিসংঘের সদস্য।অধ্যায়—৬: পরমতসহিষ্ণুতা১। প্রত্যেক ধর্মই — শাশ্বত বাণী প্রচার করে।উত্তর: প্রত্যেক ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে।২। রাষ্ট্র আমাদের মতপ্রকাশের — নিশ্চিত করে।উত্তর: রাষ্ট্র আমাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে।৩। পারস্পরিক — মাধ্যমে একমতে পৌঁছাই।উত্তর: পারস্পরিক সহনশীলতার মাধ্যমে একমতে পৌঁছাই।৪। গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘—’।উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘জনগণের শাসন’।৫। যিনি কোনো একটি দলের — দেন, তিনিই নেতা।উত্তর: যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন, তিনিই নেতা।৬। প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় — দেন।উত্তর: প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেন।৭। প্রশিক্ষণ ও — মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।উত্তর: প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।৮। নেতা একটি — সমাজকে জাগিয়ে তুলতে পারেন।উত্তর: নেতা একটি বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে পারেন।৯। মানুষের প্রতি ভালোবাসা ও তাদের কল্যাণ কামনা করেন — ।উত্তর: মানুষের প্রতি ভালোবাসা ও তাঁদের কল্যাণ কামনা করেন আদর্শ নেতা ।১০। নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ — সমাধা করেন।উত্তর: নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ সুষ্ঠুভাবে সমাধা করেন।১১। সমাজে ভিন্ন ভিন্ন — মানুষ একত্রে বসবাস করে।উত্তর: সমাজে ভিন্ন ভিন্ন মতের মানুষ একত্রে বসবাস করে।১২। অনেকের সঙ্গে — হলে বিরোধের সৃষ্টি হয়।উত্তর: অনেকের সঙ্গে মতের অমিল হলে বিরোধের সৃষ্টি হয়।১৩। সালিসের মধ্যে বিভিন্নজন বিভিন্ন — দেন।উত্তর: সালিসের মধ্যে বিভিন্নজন বিভিন্ন মতামত দেন।১৪। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকেই — বলে।উত্তর: অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকেই পরমতসহিষ্ণুতা বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল