অধ্যায়-৭ ও ৮প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-৭ ও ৮ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।অধ্যায়—৭: নাগরিকের অধিকার ও কর্তব্য১৫. নিয়মমতো — দেওয়া কর্তব্য। উত্তর: নিয়মমতো কর দেওয়া কর্তব্য। ১৬. বাংলাদেশের জাতীয় নির্বাচন — পর পর হয়। উত্তর: বাংলাদেশের জাতীয় নির্বাচন পাঁচ বছর পর পর হয়। ১৭. — উন্নতি মানে আমাদের উন্নতি। উত্তর: দেশের উন্নতি মানে আমাদের উন্নতি। ১৮. নির্বাচনের দিন সরকারি — থাকে। উত্তর: নির্বাচনের দিন সরকারি ছুটি থাকে। ১৯. — ও — প্রার্থীকে ভোট দিতে হবে। উত্তর: সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। ২০. — হতে হলে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। উত্তর: সুনাগরিক হতে হলে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। অধ্যায়—৮: বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ১. প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে হয় — পরিবেশ।উত্তর: প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে হয় ভৌগোলিক পরিবেশ।২. বাংলাদেশ একসময় অসংখ্য — ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল।উত্তর: বাংলাদেশ একসময় অসংখ্য প্রজাতির ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল।৩. ধান আমাদের দেশের — শস্য।উত্তর: ধান আমাদের দেশের প্রধান শস্য।৪. বাংলাদেশে পাট একসময় প্রধান — ফসল ছিল।উত্তর: বাংলাদেশে পাট একসময় প্রধান অর্থকরী ফসল ছিল।৫. — বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।উত্তর: চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।৬. আমাদের দেশে বিভিন্ন — মাছ রয়েছে।উত্তর: আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।৭. দক্ষিণে উপকূলীয় অঞ্চলে — মাছের ব্যাপক চাষ হয়।উত্তর: দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের ব্যাপক চাষ হয়।৮. আমাদের মাছে-ভাতে — বলা হয়।উত্তর: আমাদের মাছে-ভাতে বাঙালি বলা হয়।৯. প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে — কিনতে হয়।উত্তর: প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে খাদ্যশস্য কিনতে হয়।১০. প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান — সম্পদ।উত্তর: প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ।১১. — বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়।উত্তর: পিট কয়লা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়।১২. সিলেট অঞ্চলে দেশের অন্যতম — খনি রয়েছে।উত্তর: সিলেট অঞ্চলে দেশের অন্যতম চুনাপাথরের খনি রয়েছে।১৩. দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন — খনি রয়েছে।উত্তর: দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি রয়েছে।১৪. বাংলাদেশের সুন্দরবন — বনভূমি।উত্তর: বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি।১৫. সুন্দরবনে স্বাদু ও — পানির বৃক্ষের গাছ জন্মে।উত্তর: সুন্দরবনে স্বাদু ও লবণাক্ত পানির বৃক্ষের গাছ জন্মে।১৬. সুন্দরী ও গেওয়া — প্রধান বৃক্ষ।উত্তর: সুন্দরী ও গেওয়া সুন্দরবনের প্রধান বৃক্ষ।১৭. চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে — রয়েছে।উত্তর: চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে পাহাড় রয়েছে।১৮. দেশলাই শিল্পের প্রধান কাঁচামাল — কাঠ।উত্তর: দেশলাই শিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল