প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাগুরুর মর্যাদাপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনা পর্বে আজ রয়েছে কাজী কাদের নেওয়াজ রচিত কবিতা ‘শিক্ষাগুরুর মর্যাদা’।এসো তাহলে প্রশ্নোত্তরের মাধ্যমে আজকের আলোচনা শুরু করা যাক।প্রশ্ন: বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কী বললেন?উত্তর: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় কবি কাজী কাদের নেওয়াজ একপর্যায় শিক্ষকের প্রতি বাদশাহ আলমগীরের মনোভাব ব্যক্ত করেছেন।ছাত্র-শিক্ষক সম্পর্কের দৃশ্য দেখে বাদশাহ আলমগীর খুশি হতে পারেননি। খাসকামরায় ডেকে বাদশাহ শিক্ষককে প্রথমে বললেন যে তাঁর পুত্র শিক্ষকের কাছ থেকে কোনো প্রকার ভদ্রতা, শিষ্টাচার, আদব-কায়দা শিখতে পারেনি। বাদশাহর দৃষ্টিতে তাঁর ছেলে এসবের পরিবর্তে বেয়াদবি আর গুরুজনের প্রতি অবহেলা করতে শিখেছে। এই কথার সত্যতা হিসেবে বাদশাহ পূর্বদিন সকালবেলা দেখা দৃশ্যের কথা উল্লেখ করেন।প্রশ্ন: শিক্ষক কী বলে বাদশাহর সুনাম করলেন?উত্তর: কবি কাজী কাদের নেওয়াজ ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় শিক্ষকের উক্তির মধ্য দিয়ে বাদশাহর যথার্থ সুনাম ব্যক্ত করেছেন।শাহজাদা কর্তৃক শিক্ষকের পায়ে শুধু পানি ঢেলে কর্তব্য সম্পাদনের দৃশ্য দেখে বাদশাহ খুব মর্মাহত হয়েছিলেন। বাদশাহ তাঁর খাসকামরায় শিক্ষককে ডেকে এনে সেই মর্মবেদনার কথা প্রকাশ করে বললেন যে শাহজাদার উচিত ছিল শিক্ষকের পায়ের ধুলোবালি স্বহস্তে ধুয়ে দেওয়া। তবেই শাহজাদার গুরুভক্তি, ছাত্র-শিক্ষক সম্পর্ক এবং প্রকৃত শিক্ষা ও দীক্ষা পূর্ণতা লাভ করত। দিল্লির বাদশাহর মুখে শিক্ষকের প্রতি এই আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও মর্যাদার কথা শুনে শিক্ষক গর্ববোধ করলেন এবং আবেগাপ্লুত হয়ে এই বলে বাদশাহর সুনাম করলেন, ‘আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির/ সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।’ অর্থাৎ বাদশাহ আলমগীরের মর্মবেদনা প্রকাশের মধ্য দিয়েই চিরকালের জন্য শিক্ষকের মর্যাদা সবার ঊর্ধ্বে স্থাপিত হলো। বাদশাহ আলমগীরের মহানুভবতা ও উদারতা অতুলনীয়।প্রশ্ন: একদিন সকালে বাদশাহ কী দেখতে পেলেন?উত্তর: কবি কাজী কাদের নেওয়াজ ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় বাদশাহ আলমগীরের সকালবেলায় দেখা একটি দৃশ্য সম্পর্কে আলোকপাত করেছেন।একদিন সকালে তিনি দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে আনন্দের সঙ্গে তার শ্রদ্ধেয় শিক্ষকের পায়ে পানি ঢালছে আর শিক্ষক নিজের হাত দিয়ে নিজেরই পায়ের ধুলোবালি ধুয়ে-মুছে পরিষ্কার করছেন। শিক্ষকের পায়ে শুধু পানি ঢেলেই শাহজাদা তার শিক্ষকের প্রতি কর্তব্য সম্পাদন করছে, দূর থেকে বাদশাহ এই দৃশ্য দেখতে পেলেন এবং খুবই মর্মাহত হলেন।প্রশ্ন: বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কী ভাবলেন?উত্তর: কবি কাজী কাদের নেওয়াজ ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় বাদশাহকে দেখার পর শাহজাদার শিক্ষকের তাৎক্ষণিক দুর্ভাবনার উল্লেখ করেছেন।দিল্লির এক মৌলভি শিক্ষক বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন। একদিন সকালবেলা শাহজাদা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছিল আর শিক্ষক নিজের পায়ের ধুলোবালি নিজেই পরিষ্কার করছিলেন। বাদশাহ আলমগীর দূর থেকে এই দৃশ্য দেখে ফেলেন। এই সময় বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন, দিল্লির সম্রাটের পুত্রকে দিয়ে পায়ে পানি ঢালিয়ে তিনি একটা গুরুতর অপরাধ করে ফেলেছেন।