অধ্যায়-১০ ও ১১প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১০ ও ১১ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।অধ্যায়-১০: বাংলাদেশের জনসংখ্যা১৫. আমাদের দেশে সাক্ষরতার হার অনেক—।উত্তর: আমাদের দেশে সাক্ষরতার হার অনেক কম।১৬. বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স—।উত্তর: বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮।১৭. আমাদের দেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক—।উত্তর: আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী।১৮. জনসংখ্যার দ্রুত বৃদ্ধি দেশের জন্য — নয়।উত্তর: জনসংখ্যার দ্রুত বৃদ্ধি দেশের জন্য মঙ্গলজনক নয়।১৯. খাদ্যের ওপর — বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে। উত্তর: খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে। ২০. বাসস্থান তৈরির জন্য — জমির পরিমাণ কমে যাচ্ছে। উত্তর: বাসস্থান তৈরির জন্য আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে। ২১. বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি —। উত্তর: বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নিরক্ষর। ২২. প্রতি — জন ব্যক্তির জন্য মাত্র একজন যোগ্যতাসম্পন্ন বাজার রয়েছে। উত্তর: প্রতি ৪০৪৩ জন ব্যক্তির জন্য মাত্র একজন যোগ্যতাসম্পন্ন বাজার রয়েছে। ২৩. জনসংখ্যার হ্রাসবৃদ্ধি ঘটে তিনটি কারণে। যথা: জন্ম, মৃত্যু ও —। উত্তর: জনসংখ্যার হ্রাসবৃদ্ধি ঘটে তিনটি কারণে। যথা: জন্ম, মৃত্যু ও দেশান্তর। ২৪. বাংলাদেশে শিশু — অনেক বেশি। উত্তর: বাংলাদেশে শিশু মৃত্যুহার অনেক বেশি। ২৫. বাংলাদেশের লোকেরা — বেশি পছন্দ করে। উত্তর: বাংলাদেশের লোকেরা পুত্রসন্তান বেশি পছন্দ করে। অধ্যায়-১১: বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নির্দশন১. মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার—।উত্তর: মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ।২. বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে—নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।উত্তর: বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।৩. কুমিল্লা জেলা শহরের প্রায়—কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত।উত্তর: কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত।৪. নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত—গ্রাম অবস্থিত।উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত পাহাড়পুর গ্রাম অবস্থিত।৫. ইতিহাসখ্যাত সোনারগাঁও বর্তমানে—জেলার একটি উপজেলা।উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।৬. প্রাচীন—থেকে মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব।উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব।৭. মধ্যযুগে দীর্ঘ সময় ধরে সোনারগাঁও ছিল দক্ষিণ-পূর্ববঙ্গের—কেন্দ্র।উত্তর: মধ্যযুগে দীর্ঘ সময় ধরে সোনারগাঁও ছিল দক্ষিণ-পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র।৮. চৌদ্দ শতকের শুরু থেকে—একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁও একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল