অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১১ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।অধ্যায়-১১: বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নির্দশন৯. নিচু এলাকা বলে তখন সোনারগাঁওকে —অঞ্চল বলা হতো।উত্তর: নিচু এলাকা বলে তখন সোনারগাঁওকে ভাটি অঞ্চল বলা হতো।১০. ১৯৭৫ সালে সোনারগাঁওয়ে—যাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।উত্তর: ১৯৭৫ সালে সোনারগাঁওয়ে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।১১. পরী বিবির সমাধি সৌধটি—স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।উত্তর: পরী বিবির সমাধি সৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।১২. নরসিংদীর— বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।উত্তর: নরসিংদীর ওয়ারি-বটেশ্বরে বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।১৩। — ছিলেন চীনা পর্যটক।উত্তর: হিউয়েন সাং ছিলেন চীনা পর্যটক।১৪. বাংলাদেশের সবচেয়ে ভাবীন ও বড় নগর হলো —। উত্তর: বাংলাদেশের সবচেয়ে ভাবীন ও বড় নগর হলো পুন্ড্রনগর। ১৫. পাল রাজা — সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন।উত্তর: পাল রাজা ধর্মপাল সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন।১৬. সোনারগাঁও প্রাধান্য হারায় ১৬১০ সালে — নগরী প্রতিষ্ঠার পর।উত্তর: সোনারগাঁও প্রাধান্য হারায় ১৬১০ সালে ঢাকা নগরী প্রতিষ্ঠার পর।১৭. শাহজাদা আজম শাহা এবং সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় — দূর্গ।উত্তর: শাহজাদা আজম শাহা এবং সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দূর্গ।১৮. লালবাগ দূর্গ — কেল্লা নামেও পরিচিত।উত্তর: লালবাগ দূর্গ আওরঙ্গবাদ কেল্লা নামেও পরিচিত।১৯. মহাস্থানগড় প্রাচীন — সভ্যতার ধ্বংসাবশেষ।উত্তর: মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ।২০. বগুড়া শহরের উত্তরে করতোয়া নদীর পশ্চিমে — অবস্থান।উত্তর: বগুড়া শহরের উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।২১. কুমিল্লা জেলা শহরের পশ্চিমে — অবস্থিত।উত্তর: কুমিল্লা জেলা শহরের পশ্চিমে ময়নামতি অবস্থিত।২২. নওগাঁ জেলার — উপজেলায় পাহাড়পুর গ্রাম অবস্থিত।উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় পাহাড়পুর গ্রাম অবস্থিত।২৩. ইতিহাসখ্যাত — বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।২৪. প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের — নামের উদ্ভব।উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব।২৫. চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁও একটি — শহর হিসেবে গড়ে ওঠে।উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁও একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।