গানের দেশে প্রাণের উল্লাসপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনা পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে ‘গানের দেশে প্রাণের উল্লাস’। প্রবন্ধটি রচনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মনসুর মুসা। এসো তাহলে, শব্দার্থের মধ্য দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: অভিব্যক্তি, শিষ্যত্ব, গুরু, রেওয়াজ, পারদর্শী, প্রতিফলন, বিনোদন, শ্রমজীবী, উদ্দীপনা, অভিহিত।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থঅভিব্যক্তি প্রকাশশিষ্যত্ব ছাত্রত্ব, গুরুর অনুসারীগুরু ওস্তাদ, শিক্ষকরেওয়াজ অভ্যাস, অনুশীলনপারদর্শী দক্ষ, অভিজ্ঞ, সমর্থ প্রতিফলন ছায়াপাত, প্রতিবিম্বনবিনোদন আমোদ, আনন্দদায়ক শ্রমজীবী শ্রমিক, কর্মজীবীউদ্দীপনা উত্সাহ, আগ্রহঅভিহিত কথিত, উক্ত। প্রশ্ন: বাক্য রচনা করো: সাধনা, বাকশিল্প, মন্ত্রমুগ্ধ, লোকসংগীত, স্বতঃস্ফূর্ত, অভিব্যক্তি, রেওয়াজ, প্রতিফলন, অভিহিত, শ্রমজীবী। উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাসাধনা বিজ্ঞানীদের সাধনার ফলে মানুষের জানার সীমা বেড়েছে।বাকশিল্প কবিতা আবৃত্তি এক ঐতিহ্যবাহী বাকশিল্প।মন্ত্রমুগ্ধ তানসেনের সংগীত সম্রাট আকবর মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। লোকসংগীত বাংলাদেশের লোকসংগীত অত্যন্ত জনপ্রিয়। স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত গান মনকে নাড়া দেয়।অভিব্যক্তি নাচের ভঙ্গিতে ভাবের অভিব্যক্তি ঘটে। রেওয়াজ ভালো শিল্পীরা নিয়মিত রেওয়াজ করেন। প্রতিফলন সংগীতে মানুষের সুখ-দুঃখের প্রতিফলন ঘটে। অভিহিত গ্রামবাংলার অধিকাংশ গান লোকসংগীত নামে অভিহিত।শ্রমজীবী কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষ সমস্বরে গান করে থাকে। প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।(ক) যে সুন্দর করে কথা বলে তাকে বলা হয় —।(খ) প্রাচীনকাল থেকে মানুষ ভাব — করার জন্য গান করে এসেছে।(গ) লোকসংগীত সাধারণ মানুষের — স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। (ঘ) প্রতিটি ঋতুতে — পরিবর্তন ঘটে। (ঙ) বাংলাদেশের প্রতিটি অঞ্চলের — বৈশিষ্ট্য আছে। উত্তর: (ক) যে সুন্দর করে কথা বলে তাকে বলা হয় চারুবাজ। (খ) প্রাচীন কাল থেকে মানুষ ভাব প্রকাশ করার জন্য গান করে এসেছে। (গ) লোকসংগীত সাধারণ মানুষের বাকপ্রতিভার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। (ঘ) প্রতিটি ঋতুতে প্রকৃতিতে পরিবর্তন ঘটে। (ঙ) বাংলাদেশের প্রতিটি অঞ্চলের নানাবিধ বৈশিষ্ট্য আছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল