প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থী, ২০১১ সালের সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায় এক-এর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করছি।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:ক) আমাদের বসবাসের এবং — স্থানকে বলা হয় নিজের এলাকা।উত্তর: আমাদের বসবাসের এবং আশপাশের স্থানকে বলা হয় নিজের এলাকা।খ) সুস্থ, সুন্দর ও — জীবনযাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন।উত্তর: সুস্থ, সুন্দর ও উন্নত জীবনযাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন।গ) এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের —।উত্তর: এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।ঘ) আমরা অনেক সময় — গাছ কাটি।উত্তর: আমরা অনেক সময় নির্বিচারে গাছ কাটি।ঙ) আমাদের দেশে রয়েছে — পানির অভাব।উত্তর: আমাদের দেশে রয়েছে নিরাপদ পানির অভাব।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো:ক) সব এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ধরন এক। ‘অ’খ) আমরা রাস্তাঘাট অযথা কেটে নষ্ট করব না। ‘শু’গ) এলাকার উন্নয়নের দায়িত্ব সরকারের একার। ‘অ’ঘ) সুস্থ, সুন্দর জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। ‘শু’ঙ) আমাদের দেশে নিরাপদ পানির অভাব রয়েছে। ‘শু’প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো:ক) পরিবেশ সুন্দর রাখে কাব দল ও হলদে পাখির দলখ) অক্সিজেন সরবরাহ করে পরিবেশগ) হাত ও পায়ের তালুতে চর্মরোগ সামাজিক বনায়নঘ) এলাকার উন্নয়ন কার্মকাণ্ডে অংশগ্রহণ ফল ও শাকসবজিঙ) খাদ্য ও পুষ্টির জোগান দেয় গাছপালা আর্সেনিক দূষণউত্তর: ক) পরিবেশ সুন্দর রাখে—সামাজিক বনায়ন।খ) অক্সিজেন সরবরাহ করে—গাছপালা।গ) হাত ও পায়ের তালুতে চর্মরোগ—আর্সেনিক দূষণ।ঘ) এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ—কাব দল ও হলদে পাখির দল।ঙ) খাদ্য ও পুষ্টির জোগান দেয়—ফল ও শাকসবজি।প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো:১) আমাদের বসবাসের এবং আশপাশের স্থানকে কী বলা হয়?ক) জেলা খ) বিভাগ গ) মহকুমা ঘ) নিজের এলাকা।উত্তর: নিজের এলাকা।২) আমাদের নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন কেন?ক) সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্যখ) পরিবেশের উন্নয়নের জন্যগ) অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্যঘ) ওপরের সবগুলোর জন্য।উত্তর: সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য।৩) এলাকার রাস্তাঘাট ভালো রাখতে হলে কোন কাজটি আমাদের করা উচিত নয়?ক) ম্যানহোলে ঢাকনা দেওয়াখ) রাস্তাঘাট মেরামত ও সংস্কার করাগ) পুল, সাকো, সেতুর যত্ন নেওয়াঘ) রাস্তার ওপর স্তূপাকারে জিনিস রাখা।উত্তর: রাস্তাঘাট মেরামত ও সংস্কার করা।৪) এলাকার পরিবেশ উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?ক) সামাজিক বনায়ন খ) বড় বড় ইমারত নির্মাণগ) খাল-বিল ভরাট করা ঘ) গাছ কেটে ঘরবাড়ি নির্মাণ।উত্তর: সামাজিক বনায়ন।# পরবর্তী অংশ ছাপা হলো আগামীকাল