প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ ও ২প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য ২০১১ সালের সমাপনী পরীক্ষার আলোকে পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করছি।অধ্যায়-১চ) তোমার এলাকায় কিছু লোকের হাত ও পায়ের তালুতে চর্মরোগ দেখা যাচ্ছে—তোমার কী করা উচিত? সে সম্পর্কে লেখো।উত্তর: হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হওয়া মানেই আর্সেনিক আক্রান্ত হওয়া। আমাদের দেশে কোন কোন এলাকার পানিতে আর্সেনিক দূষণ দেখা দিয়েছে। আর্সেনিক এক ধরনের বিষাক্ত পদার্থ যা মাটির নিচে থাকে। এটা পানির সঙ্গে মিশে পানিকে দূষিত করে। এই পানি নলকূপের মাধ্যমে উপরে উঠে আসে। এই আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন ব্যবহারের ফলে হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হয়। এই রোগ পরবর্তী সময়ে ক্যানসারে রূপ নিতে পারে।আমার যা করণীয় বা করা উচিত: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ।অতএব এ ধরনের পানি ব্যবহার থেকে বিরত থাকার জন্য এলাকার লোকজনকে সচেতন করে তুলব। লাল রঙের চিহ্ন দেওয়া নলকূপের পানি আমরা নিজেরাও পান করব না এবং এলাকার লোকজনকেও আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করা থেকে বিরত থাকতে বলব।অধ্যায়-২প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. ব্যক্তির সম্পদই — সম্পদ। উত্তর: ব্যক্তির সম্পদই পারিবারিক সম্পদ।খ. আমাদের এলাকায় বেশ কিছু — সম্পদ রয়েছে।উত্তর: আমাদের এলাকায় বেশ কিছু সামাজিক সম্পদ রয়েছে। গ. সামাজিক সম্পদ — করার ক্ষমতা সমাজের নেই।উত্তর: সামাজিক সম্পদ হস্তান্তর করার ক্ষমতা সমাজের নেই। ঘ. আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো —। উত্তর: আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হল রাষ্ট্র। ঙ. সব সামাজিক সম্পদই — সম্পদ। উত্তর: সব সামাজিক সম্পদই রাষ্ট্রীয় সম্পদ। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো। ক. বিদ্যালয় আমাদের সামাজিক সম্পদ। ‘শু’ খ. সুস্থ জীবনের জন্য আলো-বাতাসের প্রয়োজন নেই। ‘অ’গ. গল্পের বই আমাদের আনন্দ দেয়। ‘শু’ঘ. আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব। ‘শু’ঙ. যমুনা সেতু ব্যক্তিগত সম্পদ। ‘অ’ প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো। ক. বিদ্যালয়কে জাতি গঠনের সামাজিক প্রতিষ্ঠান খ. নদীতে আবর্জনা ফেললে নদীর পানি জীবন বলা হয় গ. এলাকার পাঠাগার একটি গুরুত্বপূর্ণ কারখানা বলা হয়ঘ. বই মানুষের উপকারী বন্ধুঙ. নদীকে আমাদের দেশের দূষিত হয় উত্তর: ক. বিদ্যালয়কে জাতি গঠনের কারখানা বলা হয়। খ. নদীতে আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়। গ. এলাকার পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। ঘ. বই মানুষের উপকারী বন্ধু। ঙ. নদীকে আমাদের দেশের জীবন বলা হয়। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল