অধ্যায়-২ ও ৩প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য ২০১১ সালের সমাপনী পরীক্ষার আলোকে পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করছি।অধ্যায়-২: সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদছ. আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের উদাহরণ দাও। উত্তর: রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের নিয়মকানুন মেনে চললে দেশের উন্নতি ত্বরান্বিত হবে। অপব্যবহার করলে সম্পদের ক্ষতি হয়। অনেকের বাড়িতে রান্না শেষ হওয়ার পরও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে। গ্যাস এভাবে ব্যবহার করলে আমাদের গ্যাসের মজুদ দ্রুত শেষ হয়ে যাবে। কাজেই গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। অনেকে রেলগাড়িতে বিনা টিকিটে ভ্রমণ করে, রেলগাড়ির সিট ছিঁড়ে ফেলে, কাটে, রেল লাইনের স্লিপার খুলে নিয়ে যায়। এতে রাষ্ট্রীয় সম্পদের যেমন ক্ষতি হয়, তেমনই যাত্রী ও জনগণের প্রাণহানি ঘটতে পারে। রাষ্ট্রীয় ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য গণসচেতনতা গড়ে তুলতে হবে। এতে আমরা অংশ নেব। সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের উন্নতির সঙ্গে আমাদের সবার উন্নতি জড়িত। কাজেই রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। অধ্যায়-৩: সামাজিক গুণাবলি ও মূল্যবোধপ্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. সদাচরণ ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের দুটি—গুণ। উত্তর: সদাচরণ ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের দুটি বিশেষ গুণ। খ. পরিবারে বাস করতে হলে পরিবারের—মেনে চলতে হয়। উত্তর: পরিবারে বাস করতে হলে পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয়। গ. জীবনে প্রতিষ্ঠিত হই—শিক্ষা লাভ করে। উত্তর: জীবনে প্রতিষ্ঠিত হই বিদ্যালয়ে শিক্ষা লাভ করে। ঘ. সবার সঙ্গে ভালো আচরণ করা হলো—। উত্তর: সবার সঙ্গে ভালো আচরণ করা হলো সদাচরণ। ঙ. সময়ের কাজ সময়ে করাকে—বলে। উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো। ক. পরিবারের সবাই মিলেমিশে থাকতে হয় না। —অ খ. কারও মনে কষ্ট না দেওয়া ভালো কাজ। —শুগ. কাউকে কটু কথা বলা ভালো কাজ। —অ ঘ. বিদ্যালয়ে সবার সঙ্গে সদাচরণ করা উচিত। —শু ঙ. ক্লাব বা সংঘের নিজস্ব নিয়মকানুন আছে। —শু প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল