প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। ২০১১ সমাপনী পরীক্ষার আলোকে আজকে অধ্যায় ৪-এর ‘শ্রমের গুরুত্ব’ সম্পর্কে আলোচনা করছি। # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: বাড়ি পরিষ্কার রাখার জন্য আমাদের কী করা প্রয়োজন। উত্তর: বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য প্রতিদিন সকাল-বিকেল ঘর ও উঠান ঝাড় দিতে হবে। আসবাব মুছতে হবে। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে। বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। পরিবারের সদস্য হিসেবে মা-বাবার সঙ্গে বাড়ি পরিষ্কার রাখার কাজে আমরা সাহায্য করব। শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই চলবে না। সমাজের সদস্য হিসেবে আমাদের পাড়া বা মহল্লাও পরিষ্কার রাখা প্রয়োজন। প্রশ্ন: বিদ্যালয় অপরিষ্কার কীভাবে হতে পারে এবং এর কারণে কী হয়? উত্তর: ধুলোবালি, ছেঁড়া-নোংরা কাগজ, খাদ্যের উচ্ছিষ্ট, দেয়ালে লিখন, যেখানে-সেখানে থুতু ফেলা ইত্যাদি বিদ্যালয়কে অপরিচ্ছন্ন করে। বিদ্যালয় অপরিষ্কার থাকলে লেখাপড়ায় যেমন মন বসতে চায় না, তেমনই স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। বিদ্যালয়ের আশপাশে আগাছা, নর্দমা ও অপরিষ্কার জলাশয় বিভিন্ন রোগ-ব্যাধির কারণ হতে পারে। বিদ্যালয়ের শৌচাগার যদি অপরিষ্কার থাকে, তাহলেও বিভিন্ন রোগ হতে পারে। প্রশ্ন: শ্রমের মর্যাদা কীভাবে প্রতিষ্ঠিত করা যায়? উত্তর: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল। সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব। দেশের উন্নতির পেছনেও রয়েছে তাঁদের কায়িক শ্রমের ভূমিকা। তাঁদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছন্দ জীবন যাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনেই তাঁদের ওপর নির্ভর করতে হয়। আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি। তাঁদের ছাড়া আমরা চলতে পারি না। তাই তাঁদেরকে আমরা কখনো ছোট করে দেখব না। তাঁদের কোনো কাজকে ছোট মনে করব না। শ্রমজীবী মানুষকে আমরা ভালোবাসব। প্রয়োজনে সাহায্য-সহযোগিতা করব এবং বিপদে পাশে গিয়ে দাঁড়াব।প্রশ্ন: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা কেন শ্রমজীবীদের ওপর নির্ভরশীল? উত্তর: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল। সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব। দেশের উন্নতির পেছনেও রয়েছে তাঁদের কায়িক শ্রমের ভূমিকা। তাঁদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছন্দ জীবন যাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাঁদের ওপর নির্ভর করতে হয়। প্রশ্ন: শ্রমজীবী মানুষকে কেন আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন? উত্তর: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল। দেশের উন্নতির পেছেনেও রয়েছে তাঁদের কায়িক শ্রমের ভূমিকা। তাঁদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছন্দ জীবন যাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাঁদের ওপর নির্ভর করতে হয়। আমরা সবাই শ্রমজীবীদের সেবা লাভ করি। তাঁদের ছাড়া আমরা চলতে পারি না। তাই শ্রমজীবীদের কাজকে শ্রদ্ধা করব এবং তাঁদেরকেও আমরা শ্রদ্ধা করব। প্রশ্ন: ক্লাব ও সংঘের কয়েকটি উদাহরণ দাও। উত্তর: আমাদের সমাজের কাজের জন্য বিভিন্ন ক্লাব, সংঘ ইত্যাদি গড়ে তুলি। পাঠাগার, ব্যায়ামাগার, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, বিদ্যালয় ক্লাব ও হলদে পাখির দল ইত্যাদি বিভিন্ন ক্লাব ও সংঘের উদাহরণ। প্রশ্ন: সামাজিক মূল্যবোধ থাকলে আমাদের কী কী উপকার হয়? উত্তর: সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মধ্যে ঐক্য স্থাপন করে। দেশের জন্য ভালোবাসা জন্মায়। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়। জীবনে শৃঙ্খলা আনে এবং মানুষকে পরিপূর্ণ হতে সাহায্য করে। প্রশ্ন: ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের কী কাজে লাগে? উত্তর: ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। নৈতিক ও সামাজিক মূল্যবোধের দৃষ্টিতে আমাদের চরিত্র গঠন এবং নাগরিক হিসেবে গড়ে উঠতে ধর্মীয় আচার-অনুষ্ঠান বিশেষ ভূমিকা রাখে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল