প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬ ও ৭প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।গ. গণতন্ত্র আমাদের কী দেয়?উত্তর: গণতন্ত্র থেকে আমাদের প্রাপ্তি: বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র থেকে আমরা নিম্নরূপ উপকার পেয়ে থাকি—১. মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেয়।২. সংবাদপত্রের স্বাধীনতা দেয়।৩. নির্বাচনে অংশগ্রহণের অধিকার দেয়।৪. ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা দেয়।ঘ. কীভাবে আমরা সব ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি?উত্তর: সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকা সত্ত্বেও আমরা একে অন্যের মতামত প্রকাশের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকি। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশির ভাগ মানুষের যুক্তিসংগত মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। পারস্পরিক সহনশীলতার মাধ্যমে একমতে পৌঁছাই। এভাবে আমরা সব ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি।ঙ. পরিবারে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করি?উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। সহনশীলতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভয়ভীতি বা জোর করে কিছু করা যাবে না। আমরা পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে থাকি। নিচে পরিবারে গণতন্ত্র চর্চার উপায়ের একটি দৃষ্টান্ত আলোচনা করা হলো:আমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে মা-বাবা, ভাইবোন—সবার সঙ্গে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নিই, কোথায় বেড়াতে যাওয়া যায়। এ ক্ষেত্রে আমরা বেড়ানোর জায়গা, খরচ, দূরত্ব, সময় ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকি। আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাই এবং বেড়ানো উপভোগ করি। এভাবে আমরা পরিবারে গণতন্ত্র চর্চা করতে পারি।অধ্যায়-৭: নাগরিকের অধিকার ও কর্তব্য সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা সামাজিক, — অর্থনৈতিক অধিকার ভোগ করি।উত্তর: রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করি।খ) নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু , — ও কর্তব্য পালন করতে হয়। উত্তর: নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।গ) ভোট দেওয়ার অধিকার নাগরিকের — অধিকার।উত্তর: ভোট দেওয়ার অধিকার নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার। ঘ) ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ— অধিকার।উত্তর: ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার।ঙ) নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে—দেখা দিতে পারে।উত্তর: নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো:ক) বাংলাদেশে ১৫ বছর বয়স হলে ভোট দেওয়া যায়।— ‘অ’খ) নাগরিক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে।— ‘শু’গ) বিদেশির ভোটাধিকার রয়েছে।— ‘অ’ঘ) শিক্ষা লাভের অধিকার রাজনৈতিক অধিকার।— ‘অঙ) নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার হলো ভোটাধিকার।— ‘শু’ প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল