অধ্যায়- ৭ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। গতকাল প্রকাশিত সর্বশেষ প্রশ্ন ‘বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো’-এর উত্তরটি নিচে প্রথমেই দেওয়া হলো। উত্তর: ক) আইনের চোখে সবাই সমান সামাজিক অধিকারখ) নিয়মিত কর দেওয়া আমাদের কর্তব্যগ) ভোটাধিকার নেই উন্মাদঘ) ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার রাজনৈতিক অধিকারঙ) জীবিকা নির্বাহের অধিকার অর্থনৈতিক অধিকার প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১) নাগরিকের প্রথম কর্তব্য কী?ক) আইন মানা খ) আনুগত্য গ) কর প্রদান ঘ) ধর্মীয় সহিষ্ণুতা উত্তর: আনুগত্য।২) বাংলাদেশে কমপক্ষে কত বছর বয়স হলে নাগরিক ভোট দিতে পারে?ক) ২২ খ) ২০ গ) ১৮ ঘ) ১৬। উত্তর: ১৮।৩) কোনটি নাগরিকের সামাজিক অধিকার?ক) ভোট দেওয়ার অধিকার খ) ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার গ) জীবিকা নির্বাহের অধিকার ঘ) সম্পত্তি ভোগের অধিকার।উত্তর: সম্পত্তি ভোগের অধিকার। ৪) সচেতনভাবে প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়াকে কী বলে?ক) নির্বাচন খ) সামাজিক অধিকার গ) ভোটাধিকার ঘ) অর্থনৈতিক অধিকার।উত্তর: নির্বাচন।৫) কোনটি নাগরিকের কর্তব্যের অন্তর্ভুক্ত?ক) ভোট দেওয়া খ) কাজ করা গ) আইন মেনে না চলা ঘ) মতামত প্রকাশ করাউত্তর: আইন মেনে না চলা। প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।ক) নাগরিক কাকে বলে?উত্তর: নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে। রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। রাষ্ট্রের কল্যাণ কামনা করে। রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে। বিশ্বের সব মানুষ কোনো না কোনো দেশের নাগরিক। আমাদের জন্ম বাংলাদেশে। তাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক। খ) নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?উত্তর: নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এসব সুযোগ-সুবিধা ভোগ করা আমাদের নাগরিক অধিকার। নিচে নাগরিকের রাষ্ট্রীয় অধিকার উল্লেখ করা হলো—১) নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। ২) নির্বাচিত হওয়ার অধিকার। ৩) রাষ্ট্রের যেকোনো স্থানে বসবাসের অধিকার। ৪) বিদেশে অবস্থানকালে নিজ রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা লাভের অধিকার। ৫) সরকারি চাকরি লাভের অধিকার। ৬) ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার। ৭) সরকারের সমালোচনা করার অধিকার। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল