প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়- ৮প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।  প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) মানচিত্র এক ধরনের—।উত্তর: মানচিত্র এক ধরনের চিত্র।খ) মানচিত্র — সাহায্যে সহজেই আঁকা যায়।উত্তর: মানচিত্র ছকবর্গের সাহায্যে সহজেই আঁকা যায়।গ) মানচিত্র আঁকার ছকবর্গ যত — হবে, মানচিত্র তত নিখুঁত হবে।উত্তর: মানচিত্র আঁকার ছকবর্গ যত ছোট হবে, মানচিত্র তত নিখুঁত হবে।ঘ) বাংলাদেশের একসময় অসংখ্য—ধানের ভান্ডার ছিল।উত্তর: বাংলাদেশে এক সময় অসংখ্য প্রজাতির ধানের ধানের ভান্ডার ছিল।ঙ) বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য — ।উত্তর: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) তুলা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। ‘অ’খ) আমাদের দেশের অনেক প্রজাতির ধান বিলুপ্ত হয়ে গেছে। ‘শু’গ) বাংলাদেশকে প্রতিবছর বিদেশ থেকে খাদ্যশস্য কিনতে হয়। ‘শু’ঘ) পোশাক শিল্পের কাঁচামাল দেশেই পাওয়া যায়। ‘অ’ঙ) বাংলাদেশ রপ্তানিপ্রধান একটি দেশ। ‘অ’ প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।উত্তর: ক) মানচিত্রে দূরত্ব পরিমাপের জন্য স্কেল থাকে।খ) আমাদের দেশের প্রধান খাদ্যশস্য ধান।গ) আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ও চিংড়ি মাছ।ঘ) বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভঙ) দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি রয়েছে। প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১) বাংলাদেশে কয় ধরনের প্রধান ধান জন্মে?ক) ৭ খ) ৫ গ) ৩ ঘ) ৬। উত্তর: ৩।২) বাংলাদেশের প্রধান মাছের ক্ষেত্র কয়টি?ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৮টি। উত্তর: ৫টি।৩) দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?ক) চা শিল্প খ) কুটির শিল্প গ) পোশাক শিল্প ঘ) পাট শিল্প। উত্তর: পোশাক শিল্প।৪) বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায়?ক) ৬ খ) ৭ গ) ৩ ঘ) ৫। উত্তর: ৩।৫) কোনটি সামুদ্রিক মাছ?ক) রূপচাঁদা খ) রুই গ) পাঙাশ ঘ) বোয়াল। উত্তর: রূপচাঁদা। প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।ক) অর্থকরী ফসল কাকে বলে?উত্তর: অর্থকরী ফসল বলতে যেসব ফসলের বিনিময়ে অর্থ উপার্জন করা হয়, সেই সব ফসলকে বোঝায়। বাংলাদেশে পাট একসময় প্রধান অর্থকরী ফসল ছিল। বর্তমানে বাংলাদেশে পাটের উৎপাদন কমে গেছে। এখন চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।# পরবর্তী অংশ ছাপা হলো আগামীকাল