অধ্যায়- ৮ ও ৯প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। অধ্যায়-৮ প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।চ) বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের একটি তালিকা দাও।উত্তর: প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ। প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলো প্রধানত দেশের পূর্বাঞ্চলে অবস্থিত। এ ছাড়া কয়লা, পিট কয়লা, চুনাপাথর, চিনামাটি, সিলিকা বালি, খনিজ বালি, কঠিন শিলা ইত্যাদি পাওয়া যায়। রাজশাহী বিভাগের বগুড়ায়, জামালগঞ্জ ও দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লার খনি আছে। পিট কয়লা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়। তবে ফরিদপুর, খুলনায় পিট কয়লার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে খনি রয়েছে। পিট কয়লা নিকৃষ্ট মানের কয়লা। সিলেট অঞ্চলে দেশের অন্যতম চুনাপাথরের খনি রয়েছে। সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলে সিলিকা বালি এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ছড়ানোভাবে খনিজ বালি পাওয়া যায়। দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি রয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী এবং চট্টগ্রাম অঞ্চলে খনিজ তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে।ছ) বাংলাদেশের বনভূমি কী কী?উত্তর: বাংলাদেশের বনভূমিকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা যায়। অঞ্চলগুলো হলো, পাহাড়ি বনভূমি, শালবৃক্ষের বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি।পাহাড়ি বনভূমি—চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের পাহাড়ি এলাকায় এই বনভূমি দেখা যায়।শালবৃক্ষের বনভূমি—ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলের মধুপুর ও ভাওয়ালের গড়ে প্রধানত শালবৃক্ষের বনভূমি অবস্থিত।ম্যানগ্রোভ বনভূমি—বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি। এই ধরনের বনভূমি বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা জেলায়ও রয়েছে।অধ্যায়-৯ প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড়—উত্তর: পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।খ) পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের—বাড়ছে।উত্তর: পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের তাপমাত্রা বাড়ছে।গ) পরিবেশের বিভিন্ন—ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি।উত্তর: পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি।ঘ) পরিবেশ দূষণের প্রধান কারণ হলো—দ্রুত বৃদ্ধি।উত্তর: পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি।ঙ) মাটি দূষণ—নষ্ট করে।উত্তর: মাটি দূষণ খাদ্যগুণ নষ্ট করে। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখ: ক) মানুষ পরিবেশের প্রধান দুষণকারী।— শুখ) আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে—অগ) পরিবেশের সঙ্গে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক।—শুঘ) পরিবেশের সমস্যা একটি জাতীয় সমস্যা।—শুঙ) পরিবেশ দুষণের ফলে দেশে বিভিন্ন ধরনের প্রাণী বৃদ্ধি পাচ্ছে। —অ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল