প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়- ৯প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।  প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক) বিশ্ব পরিবেশ দিবস ৫ জুনখ) সুস্থ ও সুন্দর জীবনযাপন স্বাস্থ্যকর পরিবেশগ) পলিথিন নিষিদ্ধ আইন ২০০২ঘ) পরিবেশ আইন মেনে চলা ১০ জুলাইঙ) জাতীয় পরিবেশ নীতি ১৯৯৭ নাগরিক দায়িত্ব উত্তর: ক) বিশ্ব পরিবেশ দিবস ৫ জুনখ) সুস্থ ও সুন্দর জীবনযাপন স্বাস্থ্যকর পরিবেশগ) পলিথিন নিষিদ্ধ আইন ২০০২ঘ) পরিবেশ আইন মেনে চলা নাগরিক দায়িত্বঙ) জাতীয় পরিবেশ নীতি ১৯৯৭ প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১) কোনটি পরিবেশের উপাদান?ক) গাছপালা খ) পোশাক গ) খেলাধুলা ঘ) খাদ্য। উত্তর: গাছপালা।২) আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি?ক) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি খ) গাছপালা কাটা গ) নদী ভরাট করা ঘ) পাহাড় কাটাউত্তর: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি।৩) জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়নের দায়িত্ব কার?ক) সরকারের খ) বিদ্যালয়ের গ) বড়দের ঘ) আমাদের সবার।উত্তর: আমাদের সবার।৪) পরিবেশ দূষিত হলে আমাদের বসবাসের পরিবেশ কেমন হয়?ক) স্বাস্থ্যকর খ) অস্বাস্থ্যকর গ) সুন্দর ঘ) নির্মল।উত্তর: অস্বাস্থ্যকর। প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।ক) পরিবেশ দূষিত হলে সামাজিক পরিবেশের কী ক্ষতি হয়?উত্তর: পরিবেশ দূষণ মানুষ ও অন্যান্য প্রাণীর সুস্থ, সুন্দর জীবন যাপনের পথে একটি বিরাট বাধা ও অন্তরায়। পরিবেশ দূষণের ফলে আমাদের দেশে দেখা দিয়েছে নানা সামাজিক সমস্যা। আমাদের দেশে পরিবেশ দূষণজনিত সমস্যা দিন দিন বাড়ছে। পরিবেশ দূষণের ফলে সৃষ্ট অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে আমাদের নানা রকম অসুখ-বিসুখ হয়। আজকাল আমাদের দেশে ফুসফুসের রোগসহ বিভিন্ন রোগ বেড়ে যাচ্ছে। পরিবেশ দূষণের ফলে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রাণী। প্রাকৃতিক সম্পদের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। সামাজিক পরিবেশে দেখা দিচ্ছে নানা ধরনের বিশৃঙ্খলা। খ) জাতীয় পরিবেশ নীতির উল্লেখযোগ্য দিকগুলো কী?উত্তর: আমাদের দেশে পরিবেশ দূষণের ব্যাপকতা উপলব্ধি করে সরকার ১৯৯৭ সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করেছে। এর প্রধান লক্ষ্য হচ্ছে—পরিবেশ দূষণ সম্পর্কে সবাইকে সচেতন করার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা। জাতীয় পরিবেশ নীতির উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে—১. পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা।২. দেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করা।৩. পরিবেশ দূষণ ও অবক্ষয়মূলক কর্মকাণ্ড চিহ্নিত করে তা নিয়ন্ত্রণ করা।৪. পরিবেশসম্মত উন্নয়ন নিশ্চিত করা।৫. জাতীয় সম্পদের টেকসই, দীর্ঘমেয়াদি ও পরিবেশসম্মত ব্যবহার নিশ্চিত করা।৬. পরিবেশসংক্রান্ত আন্তর্জাতিক উদ্যোগের যথাসম্ভব সক্রিয় অংশগ্রহণ করা।জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমাদেরও এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। পরিবেশ নীতির দিকগুলো আমাদের মেনে চলতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল