অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। শূন্যস্থান পূরণ।প্রশ্ন: পদার্থ — , — ও — এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।উত্তর: পদার্থ কঠিন, তরল ও বায়বীয় এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।প্রশ্ন: গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায় যেমন: — ও — ।উত্তর: গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায় যেমন: মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ।প্রশ্ন: বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা — টি।উত্তর: বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।প্রশ্ন: — পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: মৌলিক পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।প্রশ্ন: — পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: যৌগিক পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।প্রশ্ন: একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে — গঠন করে।উত্তর: একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে।প্রশ্ন: —পদার্থের মূল গঠন উপাদান।উত্তর: পরমাণু পদার্থের মূল গঠন উপাদান।প্রশ্ন: — নমনীয়তা গুণ রয়েছে।উত্তর: ধাতুর নমনীয়তা গুণ রয়েছে।প্রশ্ন: অধাতুর তাপ ও বিদ্যুৎ — কম।উত্তর: অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কম।প্রশ্ন: প্রকৃতিতে — টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।উত্তর: প্রকৃতিতে ৯২টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।প্রশ্ন: পানির একটি অণুতে — টি অক্সিজেন ও — টি হাইড্রোজেন পরমাণু আছে।উত্তর: পানির একটি অণুতে ১টি অক্সিজেন ও ২টি হাইড্রোজেন পরমাণু আছে।প্রশ্ন: গ্যাসের নির্দিষ্ট — ও — নেই।উত্তর: গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।প্রশ্ন: ব্রোমিন সাধারণ তাপমাত্রায় — অবস্থায় থাকে।উত্তর: ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।প্রশ্ন: প্রতিটি চিনির অণুতে ১২টি —, ২২টি — এবং ১১টি — পরমাণু থাকে।উত্তর: প্রতিটি চিনির অণুতে ১২টি কার্বন, ২২টি হাইড্রোজেন, ও ১১টি অক্সিজেন পরমাণু থাকে।প্রশ্ন: বায়ুর মিশ্রণ — মিশ্রণ, — মিশ্রণ নয়।উত্তর: বায়ুর মিশ্রণ সাধারণ মিশ্রণ, রাসায়নিক মিশ্রণ নয়। সঠিক উত্তরটি খাতায় লেখো।প্রশ্ন: কোনটি পদার্থ নয়?ক. অক্সিজেন খ. পানি গ. নাইট্রোজেন ঘ. আলোউত্তর: ঘ. আলো।প্রশ্ন: কোনটি মৌলিক পদার্থ?ক. চিনি খ. পানি গ. নিয়ন ঘ. লবনউত্তর: গ. নিয়নপ্রশ্ন: অ্যামোনিয়ার একটি অণু কী কী দিয়ে তৈরি?ক. ১টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু।খ. ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু।গ. ২টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু।ঘ. ২টি ক্লোরিন পরমাণু ও ২টি সোডিয়াম পরমাণু।উত্তর: (খ) ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল