প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।গ) বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ করো।উত্তর: সাধারণভাবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে তিনটি কারণে। যথা: জন্ম, মৃত্যু ও দেশান্তর। জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বাড়ে। এ ছাড়া বহিরাগমনের ফলে অধিকসংখ্যক বিদেশি এসে বসবাস শুরু করলেও জনসংখ্যা বৃদ্ধি পায়। তবে বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা খুব কম। সাধারণত অধিক জন্মহারের কারণেই এ দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে অধিক জন্মহারের বিভিন্ন কারণ রয়েছে। কয়েকটি অন্যতম কারণ হলো—১. শিক্ষার অভাব: আমাদের দেশে সাক্ষরতার হার অনেক কম। লোকজন শিক্ষিত হলে নিজের ভালোমন্দ সম্পর্কে সচেতন থাকলে পরিবার, সমাজ ও দেশের কল্যাণের কথা ভাববে। ফলে পরিবার ছোট রাখে। কিন্তু শিক্ষার অভাবে আমাদের দেশে অধিকাংশ মানুষ এ বিষয়ে সচেতন নয়। ২. নারী শিক্ষার অভাব: আমাদের দেশে নারী সাক্ষরতার হার খুবই কম। গ্রামে এ হার আরও কম। সাক্ষরতার নিম্ন হার দেশে জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ। ৩। বাল্যবিবাহ: বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। কিন্তু এ দেশে এখনো বাল্যবিবাহ প্রচলিত আছে। বিশেষ করে গ্রাম এলাকায় এবং দরিদ্র পরিবারে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। এ কারণে জনসংখ্যা দ্রুত বাড়ছে। ৪. অধিক শিশুমৃত্যু: অনেক দেশের তুলনায় আমাদের দেশে শিশুমৃত্যুর হার অনেক বেশি। শিশুদের মৃত্যুহার বেশি বলে ভবিষ্যতের কথা ভেবে বাবা-মা অধিক সন্তান চান। এ জন্য জনসংখ্যা বৃদ্ধি পায়। ঘ) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে? উত্তর: বাংলাদেশে জনসংখ্যা অতিদ্রুত বেড়ে চলেছে। সরকার ইতিমধ্যে জনসংখ্যা বৃদ্ধিকে দেশের ১ নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। কেননা জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ওপর যেমন প্রভাব পড়ছে তেমনই নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে তা নিচে উল্লেখ করা হলো—১. জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা। আর ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনের নির্গত ধোঁয়ার ফলে পরিবেশের অন্যতম উপাদান বায়ু বা বাতাস দূষিত হচ্ছে।২. বিভিন্ন যানবাহনের ব্যবহূত হর্ন শব্দদূষণ করছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ৩. জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে দেশের নাগরিকদের সার্বিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য মহামারি আকারে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত ক্ষতিকর। ৪. জনসংখ্যা বৃদ্ধির ফলে গাছপালাসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।ঙ) আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখো। উত্তর: দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই বাংলাদেশের উন্নয়নের গতিধারা ত্বরান্বিত করার জন্য নারীদের সামাজিক পদমর্যাদা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধির বিভিন্ন উপায় হলো—১. নারী শিক্ষার প্রসার২. নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি৩. নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি।৪. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ।