অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। শূন্যস্থান পূরণ করো।প্রশ্ন: সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন —।উত্তর: সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন বিজ্ঞানী ভোল্টা।প্রশ্ন: আলো সর্বদা — চলে।উত্তর: আলো সর্বদা সরল পথে চলে।প্রশ্ন: ম্যাগনেটাইট একধরনের স্বাভাবিক —।উত্তর: ম্যাগনেটাইট একধরনের স্বাভাবিক প্রাকৃতিক চুম্বক।প্রশ্ন: চুম্বকের দুটি মেরু যেমন: — ও —।উত্তর: চুম্বকের দুটি মেরু যেমন: উত্তর মেরু ও দক্ষিণ মেরু।প্রশ্ন: শব্দ চলাচলের জন্য — প্রয়োজন।উত্তর: শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন।প্রশ্ন: বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে — বলে।উত্তর: বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে লোডশেডিং বলে।প্রশ্ন: কাজ করার সামর্থ্যকে — বলে।উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।প্রশ্ন: কয়লা পুড়িয়ে আমরা — পাই।উত্তর: কয়লা পুড়িয়ে আমরা তাপশক্তি পাই।প্রশ্ন: — প্রয়োগ করে কোনো বস্তু — কাজ করা বলে।উত্তর: বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে কাজ করা বলে।প্রশ্ন: গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে — বলে।উত্তর: গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।প্রশ্ন: শক্তি শুধু — বদলায়, ধ্বংস হয় না।উত্তর: শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না।প্রশ্ন: তাপ — পদ্ধতিতে পৃথিবীতে আসে।উত্তর: তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে।প্রশ্ন: চুম্বক সাধারণত লোহা বা — দিয়ে তৈরি।উত্তর: চুম্বক সাধারণত লোহা বা নিকেল দিয়ে তৈরি।প্রশ্ন: কয়লার মধ্যে — শক্তি জমা থাকে।উত্তর: কয়লার মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে।প্রশ্ন: রেডিও, টেলিভিশন, কম্পিউটার সবই চলে — শক্তির সাহায্যে।উত্তর: রেডিও, টেলিভিশন, কম্পিউটার সবই চলে বিদ্যুৎ শক্তির সাহায্যে। ভুল-শুদ্ধ নির্ণয়।১। কাজ করার সামর্থ্যকে বোঝায় বল। —ভুল২। বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে বলে কাজ।—শুদ্ধ৩। অবস্থানের পরিবর্তনের জন্য কোনো বস্তুতে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে।—শুদ্ধ৪। শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না।—শুদ্ধ৫। কাঠ, কয়লা, তেল বা গ্যাসের মধ্যে রাসায়নিক শক্তি আছে।—শুদ্ধ৬। বিদ্যুৎকোষে রাসায়নিক শক্তিকে চুম্বক শক্তিতে রূপান্তরিত করা হয়।—ভুল৭। যে পাথর লোহাকে আকর্ষণ করে তাকে ম্যাগনেটাইট বলে ।—শুদ্ধ৮। ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন করার একটি নমুনা। —শুদ্ধ৯। মাইকেল ফ্যারাডে প্রথম ডায়নামো থেকে চলবিদ্যুৎ উৎপন্ন করেন ।—শুদ্ধ১০। বাতাস ঈষদচ্ছ পদার্থ।—ভুল১১। প্রতি সেকেন্ডে আলোর গতি তিন লাখ মাইল।—ভুল১২। বিদ্যুৎকোষ ও ডায়নামোর সাহায্যে স্থির বিদ্যুৎ উৎপাদন করা হয়।—ভুল# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল