প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:প্রশ্ন: গতিশক্তি কাকে বলে? গতিশক্তির উদাহরণ দাও।উত্তর: কোনো বস্তু গতিশীল অবস্থায় যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে, তাকে গতিশক্তি বলে। যেমন: একটি চলন্ত সাইকেল বা গাড়ির মধ্যে গতিশক্তি থাকে। ঢিল ছুড়ে গাছ থেকে আম পাড়লে যখন আমটি পড়ে, তখন গতিশক্তির সৃষ্টি হয়।প্রশ্ন: স্থিতিশক্তি কাকে বলে? স্থিতিশক্তির উদাহরণ দাও।উত্তর: অবস্থানের পরিবর্তনের জন্য কোনো বস্তুতে যে শক্তি জমা থাকে, তাকে বলা হয় স্থিতিশক্তি। স্থিতিশক্তির উদাহরণ: কেউ কয়েকটি ইট কোনো ভবনের ছাদে তুলছেন। ইটগুলোকে পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে ওপরে তুলতে কাজ করতে হয়েছে অর্থাৎ শক্তি ব্যয় করতে হয়েছে। এই শক্তি ইটগুলোতে জমা আছে। স্থিতিশীল অবস্থায় ইটে জমে থাকা এই শক্তিই স্থিতিশক্তি।প্রশ্ন: তাপের উৎস কী কী?উত্তর: তাপের প্রধান উৎস হলো সূর্য। এ ছাড়া তেল, গ্যাস, কয়লা, কাঠ পুড়িয়ে তাপ পাওয়া যায়। আমরা যে খাবার খাই তা থেকেও আমাদের শরীরে তাপ উৎপন্ন হয়।প্রশ্ন: তাপ প্রয়োগে পদার্থের কী কী পরিবর্তন হয়?উত্তর: তাপ প্রয়োগে পদার্থের যে পরিবর্তন হয়, তাহলো: (১) তাপ প্রয়োগে ধাতু প্রসারিত হয়। এ জন্য গ্রীষ্মকালে রেললাইন যাতে প্রসারিত হয়ে বেঁকে না যায়, সে জন্য রেললাইনের মাঝে ফাঁক রাখা হয়।(২) তাপ দিলে বস্তুটি তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। যেমন: লোহার একটি টুকরার এক প্রান্তে তাপ দিলে ধীরে ধীরে অপর প্রান্তও গরম হয়।(৩) তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসীয় পদার্থও আয়তনে বৃদ্ধি পায়।(৪) তাপের সাহায্যে পানিকে বাষ্পে রূপান্তরিত করা হয়। এ বাষ্পের গতিশক্তির সাহায্যে জেনারেটর চালালে বিদ্যুৎশক্তি পাওয়া যায়।(৫) উড়োজাহাজ পেট্রল পোড়ালে প্রচণ্ড তাপশক্তি উৎপন্ন হয়। এ তাপশক্তি উড়োজাহাজের গতিশক্তির জোগান দেয় এবং তা উড়ে চলে।প্রশ্ন: স্বচ্ছ, অস্বচ্ছ ও ঈষদচ্ছ পদার্থ বলতে কী বোঝায়? এদের প্রত্যেকের উদাহরণ দাও।উত্তর: স্বচ্ছ পদার্থ: যেসব পদার্থের ভেতর দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাদের স্বচ্ছ পদার্থ বলে যেমন: কাচ ও বাতাস স্বচ্ছ পদার্থ।অস্বচ্ছ পদার্থ: যেসব পদার্থের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে না, তাদের অস্বচ্ছ পদার্থ বলে যেমন: কাঠ ও ধাতবপাত অস্বচ্ছ পদার্থ। ঈষদচ্ছ পদার্থ: যেসব পদার্থের মধ্য দিয়ে আলো আংশিক চালাচল করতে পারে তাদের ঈষদচ্ছ পদার্থ বলে। যেমন: সামান্য ময়লা পানি, ঘষা কাচ, তেলেভেজা কাগজ ইত্যাদি।প্রশ্ন: বিদ্যুৎ কত প্রকার ও কী কী?উত্তর: বিদ্যুৎ দুই প্রকার। যথা—(১) স্থিরবিদ্যুৎ ও (২) চলবিদ্যুৎ।প্রশ্ন: চুম্বকের মেরু কয়টি ও কী কী? চুম্বকের পাঁচটি ব্যবহার উল্লেখ করো।উত্তর: চুম্বকের মেরু দুটি। যেমন উত্তর মেরু ও দক্ষিণ মেরু।চুম্বকের পাঁচটি ব্যবহার:১। চুম্বকের সাহায্যে জাহাজে ভারী ভারী মালামাল ওঠানো হয়।২। চুম্বক ব্যবহার করে জেনারেটর তৈরি করা হয়।৩। দিকনির্দেশক যন্ত্রে চুম্বক ব্যবহার করা হয়।৪। চুম্বকের সাহায্যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তেরি করা হয়।৫। বাচ্চাদের নানা ধরনের খেলনায় চুম্বকের ব্যবহার লক্ষ করা যায়।প্রশ্ন: শব্দ কীভাবে উৎপন্ন হয়?উত্তর: কম্পনই শব্দ উৎপত্তির মূল কারণ। হাত থেকে কোনো ধাতব বস্তু মেঝেতে পড়ে গেলে বস্তুটি কাঁপতে থাকে এবং শব্দের সৃষ্টি করে। সঙ্গে সঙ্গে যদি বস্তুটিকে হাত দিয়ে চেপে ধরা হয়, তবে কম্পন এবং শব্দ উভয়ই থেমে যায়। এ থেকেই বোঝা যায়, বস্তুর কম্পন থেকেই শব্দ উৎপন্ন হয়।