অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-১০ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।প্রশ্ন: বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয় সুতরাং বায়ুকে কী বলা যায়?ক. পদার্থ খ. শক্তি গ. প্রযুক্তি ঘ. বল উত্তর: ক. পদার্থপ্রশ্ন: বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কেন?ক. এটা বায়ুর ধর্ম খ. আশপাশের বায়ুচাপ দেয় বলে গ. তাপের তারতম্যের কারণে ঘ. বায়ু পদার্থ বলে।উত্তর: গ. তাপের তারতম্যের কারণেপ্রশ্ন: মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে গরম বেশি কেন?ক. বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে খ. মেরু অঞ্চল সূর্যের খুব কাছে বলে গ. মেরু অঞ্চলে সূর্য কোনো দিনই ওঠে না ঘ. বিষুবীয় অঞ্চলে পানির পরিমাণ কম বলে।উত্তর: ক. বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলেপ্রশ্ন: বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি?ক. সমুদ্র পৃষ্ঠে খ. ভূপৃষ্ঠে গ. ঊর্ধ্বাকাশে ঘ. পাহাড়ের চূড়ায়উত্তর: খ. ভূপৃষ্ঠেপ্রশ্ন: বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?ক. থার্মোমিটার খ. ল্যাকটোমিটার গ. স্পিডোমিটার ঘ. ব্যারোমিটারউত্তর: ঘ. ব্যারোমিটারপ্রশ্ন: বায়ুর বিশাল আবরণকে কী বলা হয়?ক. আবহাওয়া খ. জলবায়ু গ. বায়ুমণ্ডল ঘ. আয়নমণ্ডলউত্তর: গ. বায়ুমণ্ডলপ্রশ্ন: ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুর একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হওয়াকে কী বলে?ক. বায়ুচাপ খ. বায়ুপ্রবাহ গ. উচ্চচাপ ঘ. নিম্নচাপউত্তর: খ. বায়ুপ্রবাহপ্রশ্ন: যেসব স্থানে সূর্যকিরণ খাড়াভাবে পড়ে সেসব স্থানে তাপমাত্রা কী হয়?ক. কমে যায় খ. স্থির থাকে গ. হালকা হয় ঘ. বেড়ে যায়।উত্তর: ঘ. বেড়ে যায়প্রশ্ন: শক্তি উৎপাদনে ও সেচের কাজে কী ব্যবহার করা হয়?ক. বায়ুকল খ. বায়ু গ. বায়ুচাপ ঘ. গ্যাসউত্তর: ক. বায়ুকলপ্রশ্ন: বায়ুতে জলীয় বাষ্প কমে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?ক. কমে যায় খ. বেড়ে যায় গ. স্থির থাকে ঘ. শূন্য হয়উত্তর: খ. বেড়ে যায়প্রশ্ন: সাধারণ অবস্থায় বায়ুর চাপকে কী বলা হয়?ক. বায়ুপ্রবাহ খ. অ্যাটমোসফিয়ার গ. প্যাসকেল ঘ. নিম্নচাপউত্তর: খ. অ্যাটমোসফিয়ারপ্রশ্ন: বায়ুতে বল প্রয়োগ করলে কী হয়?ক. বাধা দেয় খ. স্থির থাকে গ. সরে যায় ঘ. ঝড় ওঠেউত্তর: ক. বাধা দেয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল