অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-১০ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। ভুল-শুদ্ধ নির্ণয় করো:১। বায়ুর ওজন আছে। বায়ু জায়গা দখল করে। —‘শুদ্ধ’২। বায়ু একটি পদার্থ। ‘শুদ্ধ’৩। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়। —‘ভুল’৪। বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়। —‘ভুল’৫। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। —‘ভুল’৬। বায়ুতে ‘জলীয় বাষ্প কমলে বায়ুচাপ কমে। —‘ভুল’৭। বায়ুচাপ সব সময় সব জায়গায় এক রকম থাকে। —‘ভুল’৮। দিনের বেলায় সূর্য কিরণে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়। —‘ভুল’৯। হালকা বায়ুর চাপ কম হয়। ‘শুদ্ধ’১০। বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে। —‘ভুল’১১। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে। —‘শুদ্ধ’১২। বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না। —‘শুদ্ধ’১৩। ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়। —‘ভুল’১৪। বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুর চাপ কমে যায়। —‘শুদ্ধ’১৫। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়। —‘শুদ্ধ’১৬। বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক। —‘ভুল’১৭। বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়। —‘শুদ্ধ’১৮। আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি। —‘শুদ্ধ’১৯। বায়ুর কোনো ওজন নেই। —‘ভুল’২০। পৃথিবীপৃষ্ঠে উচ্চতার কারণে বায়ুচাপ কমবেশি হয়। —‘শুদ্ধ’ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:প্রশ্ন: বায়ুমণ্ডল কাকে বলে?উত্তর: আমাদের চারপাশে বায়ু আছে। এমনকি পৃথিবীকে ঘিরে আছে বায়ু। বায়ুর এ বিশাল আবরণকে বায়ুমণ্ডল বলা হয়।প্রশ্ন: বায়ু কেন একটি পদার্থ?উত্তর: আমরা জানি পদার্থের কতগুলো বৈশিষ্ট আছে, যেমন: পদার্থের ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুরও ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে সুতরাং বায়ু একটি পদার্থ।প্রশ্ন: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গায় বায়ুর চাপ কত?উত্তর: ভূপৃষ্ঠে এক বর্গ মিটার জায়গায় বায়ুর চাপ ‘এক নিউটন’ বল।প্রশ্ন: ব্যারোমিটার কী কাজে লাগে?উত্তর: বায়ুর চাপ নির্ণয় করতে ব্যারোমিটার কাজে লাগে। কোনো স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে কত ওপরে বা নিচে তা স্থির করা যায়। সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটারের সাহায্যে ঝড়-বৃষ্টির আভাস পান, ফলে তাঁরা সতর্ক হতে পারেন। প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয়।প্রশ্ন: ব্যারোমিটারের পারদের স্বাভাবিক উচ্চতা কত সে. মিটার থাকে?উত্তর: ব্যারোমিটারে পারদের স্বাভাবিক উচ্চতা ৭৬ সে. মিটার থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল