প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-১০ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব।  রচনামূলক প্রশ্ন:প্রশ্ন: বায়ুপ্রবাহের কারণগুলো কী কী।উত্তর: বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের মূল কারণ। বায়ু সব সময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এ ছাড়া বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে নিম্নচাপের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের বায়ুচাপের সমতা রক্ষার জন্য আশপাশের উচ্চচাপের অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়।প্রশ্ন: বায়ুপ্রবাহ আমাদের কী কাজে লাগে?উত্তর: ক) বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।খ) বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে কলকারখানা চালিত হয়।গ) বায়ুপ্রবাহের দ্বারা পালের নৌকা এবং জাহাজ চালনা করা হয়।ঘ) শক্তি উৎপাদনে কয়লার পরিবর্তে ‘বায়ুকল’ ব্যবহার করা হয়।ঙ) কাপড় শুকাতে বায়ুপ্রবাহ কাজে লাগে।চ) আমরা প্রচণ্ড গরমের সময় তালের পাখা বা বিদ্যুৎচালিত পাখা ব্যবহার করে বায়ুপ্রবাহ সৃষ্টির মাধ্যমে গরম বায়ু সরিয়ে দিয়ে স্বস্তি পাই।প্রশ্ন: ব্যারোমিটারের পারদের ওঠানামা থেকে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়?উত্তর: বায়ুর চাপ ওঠানামার সঙ্গে সঙ্গে ব্যারোমিটারের পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে। ব্যারোমিটারের গায়ে সেমি দাগ কাটা থাকে। এর ভেতর পারদ থাকে। বায়ুচাপ ওঠানামা করলে ব্যারোমিটারের পারদের উচ্চতাও ওঠানামা করে। স্বাভাবিক অবস্থায় ব্যারোমিটারের পারদের উচ্চতা ৭৬ সেমি। বায়ুচাপ কমে গেলে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে যায়। এ রকম হলে ঝড়-বৃষ্টির আশঙ্কা বোঝায়। যদি পারদের উচ্চতা অত্যধিক নেমে যায়, তাহলে সাইক্লোন বা প্রবল ঝড়ের আশঙ্কা থাকে। এভাবে ব্যারোমিটারে পারদের ওঠানামা থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়।প্রশ্ন: ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণগুলো লেখো।উত্তর: ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণগুলো হলো—ক) উষ্ণতার কারণে বায়ু প্রসারিত হয় ও হালকা হয়, ফলে বায়ুচাপ কমে যায়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ুর ঘনত্ব বেড়ে যায়, ফলে বায়ুচাপ বৃদ্ধি পায়।খ) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর পরিমাণ কমে যায় এবং বায়ু হালকা হয়, ফলে চাপ কমে যায়। এ জন্য বৃষ্টি হওয়ার আগে বায়ুচাপ কমে যায়।গ) সূর্যতাপের তারতম্যের কারণেও বায়ুচাপ কমবেশি হতে পারে। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়, ফলে বায়ুচাপ কমে যায়।ঘ) ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে বায়ুর চাপ কমে যায়।