অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১২ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. বখতিয়ার খিলজি প্রথমে — দখল করেন।উত্তর: বখতিয়ার খিলজি প্রথমে নদীয়া দখল করেন।খ. হোসেন শাহের আমলে শ্রীচৈতন্য — ধর্ম প্রচার করেন।উত্তর: হোসেন শাহের আমলে শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। গ. মুর্শিদকুলী খান এ দেশের — সংস্কারের জন্য খ্যাতিমান।উত্তর: মুর্শিদকুলী খান এ দেশের রাজস্ব সংস্কারের জন্য খ্যাতিমান।ঘ: মধ্যযুগে সাধারণ হিন্দুরা ধুতি ও — ব্যবহার করতেন।উত্তর: মধ্যযুগে সাধারণ হিন্দুরা ধুতি ও চাদর ব্যবহার করতেন।ঙ. মধ্যযুগে বাংলা রকমারি — কাপড়ের জন্য বিখ্যাত ছিল।উত্তর: মধ্যযুগে বাংলা রকমারি মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল। নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো। ক. বাংলায় মুসলিম শাসনের আগে মধ্যযুগের সূচনা ঘটে।—অ খ. বাঙ্গালাহ নামটি ইলিয়াস শাহের সময় শুরু হয়। —শু গ. ঈসা খান সারা বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। —অ ঘ. মধ্যযুগে বাংলার সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে। —শুঙ. মধ্যযুগে বাণিজ্যিক নগর হিসেবে ঢাকার নাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। —অ বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো। ক. ইবনে বতুতা সোনারগাঁ আসেন মোগল যুগের খাবারখ. গ্রান্ড ট্রাংক রোড নির্মাণ করেন শেরশাহগ. বাংলায় আফগান শাসনের অবসান ঘটান সম্রাট আকবর ঘ. কাবাব, রেজালা, কোরমা ইত্যাদি ছিল মুদ্রার প্রবর্তন হয়ঙ. মোগল আমলে বিনিময়মাধ্যম হিসেবে ফখরউদ্দিন মুবারক শাহের আমলে উত্তর: ক. ইবনে বতুতা সোনারগাঁ আসেন—ফখরউদ্দিন মুবারক শাহের আমলেখ. গ্রান্ড ট্রাংক রোড নির্মাণ করেন—শেরশাহ গ. বাংলায় আফগান শাসনের অবসান ঘটান—সম্রাট আকবর ঘ. কাবাব, রেজালা, কোরমা ইত্যাদি ছিল—মোগল যুগের খাবারঙ. মোগল আমলে বিনিময়মাধ্যম হিসেবে—মুদ্রার প্রবর্তন হয় সঠিক উত্তরটি লেখো। ১. শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথমে কোনটির ক্ষমতা দখল করেন? ক) সাতগাঁও, খ) সোনারগাঁ, গ. লক্ষৌতি ঘ. নদীয়া উত্তর: লক্ষৌতি। ২. বাংলার বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন? ক. ঈসা খান খ. প্রতাপাদিত্য গ. কেদার রায় ঘ. ফতেহ খান উত্তর: ঈসা খান।৩. বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন? ক. ইসলাম খান খ. মীর জুমলা গ. শায়েস্তা খান ঘ. মুর্শিদকুলী খান উত্তর: শায়েস্তা খান। ৪. কোনটি মধ্যযুগে মুসলমানদের প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল? ক. টোল খ. মক্তব গ. মাদ্রাসা ঘ. রাজদরবার।উত্তর: মক্তব। ৫. কোন আমলে গজল ও সুফিসাহিত্য সৃষ্টি হয়? ক. ইলিয়াস শাহি খ. হোসেন শাহি গ. সুলতানি ঘ. মোগল। উত্তর: মোগল। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল