প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪ ও ১৫প্রিয় সমাপনী পরীক্ষার শিক্ষার্থীরা আদর ও ভালোবাসা নিয়ো। ২০১১ সালের সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায়-১৪ ও ১৫-এর সমাজসেবায় বরেণ্য ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করছি।অধ্যায়-১৪ সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী প্রথা চালু করেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবাবিবাহ প্রথা চালু করেন। তাঁর চেষ্টায় ১৮৫৬ সালে ‘বিধবাবিবাহ আইন’ পাস হয়। প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের দিকনির্দেশক ছিলেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মানবকল্যাণ ও সমাজ সংস্কারের দিকনির্দেশক। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। তিনি হিন্দু সমাজে ‘বিধবাবিবাহ’ প্রথা চালু করেন এবং বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি বই লিখে প্রচুর টাকা আয় করতেন। ওই টাকা সমাজসেবায়, দীন-দুঃখী, গরিব, অসহায়, দুর্দশাগ্রস্ত, রুগ্ণ, অক্ষম, বিপদগ্রস্ত মানুষকে তিনি দান করতেন।প্রশ্ন: ঈশ্বরচন্দ্র কলকাতায় কোন কলেজ প্রতিষ্ঠা করেন? বর্তমানে এর নাম কী?উত্তর: ঈশ্বরচন্দ্র কলকাতায় ‘মেট্রোপলিটন’ কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর নাম ‘বিদ্যাসাগর কলেজ।’ প্রশ্ন: বিপদগ্রস্ত মানুষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে সাহায্য করতেন?উত্তর: বই লিখে তিনি যথেষ্ট টাকা আয় করতেন। তিনি তাঁর এই টাকা সমাজসেবায় দুই হাতে দান করতেন। দীন-দুঃখী, গরিব, অসহায়, দুর্দশাগ্রস্ত, রুগ্ণ, অক্ষম, বিপদগ্রস্ত মানুষকে তিনি সেবা ও অকাতরে সাহায্য করতেন। ১২৭২ বাংলা সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। এ সময় তিনি নিজ গ্রামের সাহায্যের জন্য ছয় মাস ধরে খাদ্য, কাপড় ইত্যাদি বিতরণ করেন।প্রশ্ন: বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র আজীবন কী করেছেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বেগম রোকেয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সমাজকল্যাণে আরও অনেক মহান ব্যক্তি কাজ করেছেন। আমরাও সমাজ ও মানুষের কল্যাণে কাজ করব ও নিবেদিত থাকব। প্রশ্ন: বেগম রোকেয়ার স্বামী লেখাপড়ার ব্যাপারে কীভাবে সাহায্য করতেন?উত্তর: বিয়ের পর বেগম রোকেয়ার লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে। লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন আনন্দিত হন। তিনি রোকেয়ার লেখাপড়া শেখায় উৎসাহিত করেন। স্বামীর কাছে তিনি ভালোভাবে ইংরেজি ও উর্দু শিক্ষা লাভ করেন।অধ্যায়-১৫সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় — মার্চ।উত্তর: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় ২৬ মার্চ।খ) মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে — টি সেক্টরে ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।গ) স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় —।উত্তর: স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত।ঘ) ১৪ ডিসেম্বর আমরা — দিবস পালন করি।উত্তর: ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করা হয় বাঙালিদের অধিকার দানের জন্য। —‘অ’খ) ১৯৭১ সালের ৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। —‘শু’গ) বাংলাদেশের শরণার্থীরা মুক্তিযুদ্ধ চলাকালে ভুটানে আশ্রয় নেয়। —‘অ’ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। —‘শু’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল