প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫  প্রিয় সমাপনী পরীক্ষার শিক্ষার্থীরা আদর ও ভালোবাসা নিয়ো। ২০১১ সালের সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায়-১৫-এর আমাদের মুক্তিযুদ্ধের নয় মাস নিয়ে আলোচনা করছি। প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো:উত্তর: ক) ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেনখ) মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীগ) গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় ’৭১ সালের অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেঘ) বিদেশি বহু বিশিষ্ট নাগরিক মুক্তিযুদ্ধে অবদান রাখেন প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো:১। পাকিস্তানি সেনাবাহিনী কত তারিখ রাতে গণহত্যা চালায়?ক) ২৫ মার্চ খ) ২৭ মার্চ গ) ১০ এপ্রিল ঘ) ১৭ এপ্রিল উত্তর: ক) ২৫ মার্চ।২। কে অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?ক) শেখ মুজিবুর রহমান খ) সৈয়দ নজরুল ইসলাম গ) তাজউদ্দিন আহমেদ ঘ) জেনারেল এম এ জি ওসমানীউত্তর: খ) সৈয়দ নজরুল ইসলাম ৩। আমাদের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী নিয়ে কী গঠিত হয়?ক) স্থল কমান্ড খ) নৌ কমান্ড গ) যৌথ কমান্ড ঘ) ভারতীয় কমান্ডউত্তর: গ) যৌথ কমান্ড সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ২৫ মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।উত্তর: পাকিস্তানি সেনারা ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ট্যাংক, ভারী কামান ও নানাবিধ আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে ওঠে। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল আক্রমণ করে। এ ছাড়া হলসংলগ্ন শিক্ষকদের বাসগৃহে কর্মকর্তা, কর্মচারীদের বাসস্থানে, বিভিন্ন দলীয় কার্যালয়ে তারা বর্বরোচিত হামলা চালায়। এসব স্থানে বাঙালি পুলিশ, ইপিআর বাহিনীর বাঙালি সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বিচারে হত্যা করা হয়। অন্যান্য স্থানেও তারা নির্মম হত্যাকাণ্ড শুরু করে। বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয় ও লুটপাট করে। বিদেশে সংবাদ প্রেরণের ওপর কড়াকড়ি আরোপ করে। ঢাকা শহর বধ্যভূমি ও ধ্বংস্তূপে পরিণত হয়। এ জন্য ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে ‘কালরাত’ বলা হয়।প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রতিবেশী ও বহির্বিশ্বে মিত্র দেশের ভূমিকা ব্যাখ্যা করো।উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে আমাদের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী নিয়ে একটি যৌথ কমান্ড গঠিত হয়। পাকিস্তান একপর্যায়ে ভারতে আক্রমণ করলে এ যৌথ কমান্ড একযোগে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণ চালিয়ে দ্রুত পাকিস্তানি বাহিনীকে দুর্বল করে ফেলে। ৯ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল শত্রুমুক্ত হয়।২৫ মার্চ রাতে হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যা ও ধ্বংযজ্ঞের পর থেকেই এ দেশের সব স্তরের প্রায় এক কোটি মানুষ শরণার্থীদের থাকার ব্যবস্থা করে। তারা ভরণপোষণসহ নানা রকম সাহায্য-সহযোগিতা প্রদানে এগিয়ে আসে। ভারত সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। একপর্যায়ে সামরিক শক্তি দিয়েও তারা বাংলাদেশকে সহায়তা করে। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। ৭ ডিসেম্বর স্বীকৃতি দেয় প্রতিবেশী রাষ্ট্র ভূটান। বহির্বিশ্বে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র দেশগুলো যুক্তরাজ্য, জাপান এবং পশ্চিমের অনেক দেশের সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। কারণ সবাই বুঝেছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি ন্যায়সঙ্গত যুদ্ধ। বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর নৃশংতা ও গণহত্যা তাদের কাছে সমর্থনযোগ্য ছিল না। বিভিন্ন দেশের বহু বিশিষ্ট নাগরিকও আমাদের মুক্তিযুদ্ধে নানাভাবে অবদান রাখেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবসহ কয়েকটি দেশের সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল