অধ্যায়-১৬প্রিয় সমাপনী পরীক্ষার শিক্ষার্থীরা আদর ও ভালোবাসা নিয়ো। ২০১১ সালের সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায়-১৬-এর বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে আলোচনা করছি। প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) বিশ্বে নানা জাতির — আছে।উত্তর: বিশ্বে নানা জাতির মানুষ আছে।খ) — আদিবাসীর অধিকাংশ মানুষই ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।উত্তর: গারো আদিবাসীর অধিকাংশ মানুষই ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।গ) পাহাড়ে যারা বাস করে, তাদের বলা হয় —।উত্তর: পাহাড়ে যারা বাস করে, তাদের বলা হয় আচ্ছিক।ঘ) গারোদের — পরিচয়ে — পরিচয় হয়।উত্তর: গারোদের মায়ের পরিচয়ে বংশ পরিচয় হয়।ঙ) খাসিয়ারা বিভিন্ন — পুজো করে।উত্তর: খাসিয়ারা বিভিন্ন দেবতার পুজো করে। নিচের শুদ্ধ উক্তিগুলোর বাম পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর বাম পাশে ‘অ’ লেখ।ক) আদিবাসীরা নিজেদের সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় রক্ষণশীল। —শুখ) গারোদের গায়ের রং তামাটে। —অগ) খাসিয়া আদিবাসীরা ময়মনসিংহ ও রাঙ্গামাটি এলাকায় বসবাস করে। —অঘ) অল্প কিছু মণিপুরী ইসলাম ধর্মে বিশ্বাসী। —শুঙ) খাসিয়া সমাজে একই গোত্রে বিয়ের প্রচলন নেই। —শু বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো:উত্তর: ক) মণিপুরীরা নিজেদের তৈরি পোশাক পরে।খ) বৈষ্ণব ধর্মের অধিকারী মণিপুরীরা।গ) খাসিয়া সমাজ মাতৃপ্রধান।ঘ) মণিপুরী সমাজ পিতৃতান্ত্রিক। সঠিক উত্তরটি খাতায় লেখো।১) পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?ক) প্রাকৃতিক খ) সামাজিক গ) রাজনৈতিক ঘ) ভৌগোলিক।উত্তর: ভৌগোলিক।২) আদিবাসীরা সাধারণত কোথায় বাস করে?ক) পাহাড়ি এলাকায় খ) সমতল ভূমিতে গ) শহরে ঘ) গ্রামে।উত্তর: পাহাড়ি এলাকায়।৩) গারোদের মধ্যে যারা পাহাড়ে বাস করে তাদের কী বলে?ক) লামদানি খ) আচ্ছিক গ) সাঁওতাল ঘ) সাংসারেকউত্তর: আচ্ছিক।৪) খাসিয়া মেয়েরা কী পোশাক পরে?ক) শাড়ি ও ব্লাউজ খ) ব্লাউজ ও লৈফানেক গ) লুঙ্গি ও ব্লাউজ ঘ) ফানেক ও ব্লাউজউত্তর: লুঙ্গি ও ব্লাউজ।৫) মণিপুরীদের কয়টি ভাষা?ক) পাঁচটি খ) তিনটি গ) চারটি ঘ) দুটি।উত্তর: দুটি। সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারা?উত্তর: বাংলাদেশে প্রায় ৪৫টির অধিক জনগোষ্ঠী বাস করে। তাদের মধ্যে চাকমা, সাঁওতাল, গারো, খাসিয়া, মণিপুরী ইত্যাদি উল্লেখযোগ্য।প্রশ্ন: গারোরা কোথায় বাস করে?উত্তর: গারোরা বাংলাদেশের একটি অন্যতম ক্ষুদ্র জাতিগোষ্ঠী। গারোরা মূলত ময়মনসিংহ, টাঙ্গাইল জেলায় বাস করে। এ ছাড়া বাংলাদেশে নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও বৃহত্তম সিলেটের কোনো কোনো এলাকায় বাস করে। গারোরা পাহাড় ও সমতল—উভয় জায়গায়ই বাস করে।প্রশ্ন: খাসিয়াদের প্রধান খাদ্য কী কী?উত্তর: খাসিয়াদের প্রধান খাদ্য ভাত। মাংস তাদের খুবই পছন্দের খাবার। তারা প্রায় সব ধরনের পশু-পাখির মাংস খায়। পান-সুপারি খাসিয়াদের খুব প্রিয়। অতিথি এলে প্রথমে তারা পান-সুপারি দিয়ে আপ্যায়ন করে। মধু খেতেও তারা খুব পছন্দ করে।