প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।১৪। কত সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে?ক. ১৯৭৪ সালের খ. ১৯৭০ সালের গ. ১৯৬৮ সালের ঘ. ১৯৬৯ সালের।উত্তর: খ. ১৯৭০ সালের।১৫। ১৯৬৯ সালটি ইতিহাসে স্মরণীয় কেন?ক. ভাষা আন্দোলনের জন্য খ. পলাশীর যুদ্ধ ও ইংরেজ শাসনের অবদানেরগ. গণ-অভ্যুত্থানের ঘ. ৬ দফা আন্দোলনেরউত্তর: গ. গণ-অভ্যুত্থানের।১৬। বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে স্বাধীনতার ঘোষণা দেন? ক. ২৬ মার্চ খ. ২৫ মার্চ গ. ৭ মার্চ ঘ. ওপরের কোনোটিই নয়উত্তর: ক. ২৬ মার্চ।১৭। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে কাজ করে, এমন বাহিনীর নাম কোনটি নয়? ক. শান্তি কমিটি খ. আলবদর গ. মুক্তিবাহিনী ঘ. আল-শামসউত্তর: গ. মুক্তিবাহিনী১৮। ওপরের ছবিটি কোন ব্যক্তির?ক. তাজউদ্দীন আহমদ খ. সৈয়দ নজরুল ইসলাম গ. আতাউল গনি ওসমানী ঘ. অধ্যাপক মুনীর চৌধুরীউত্তর: ক. তাজউদ্দীন আহমদ।১৯। ছবির ব্যক্তি মুজিবনগর সরকারের কোন পদে ছিলেন? ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. উপরাষ্ট্রপতি ঘ. অর্থমন্ত্রীউত্তর: খ. প্রধানমন্ত্রী।২০। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে শপথ গ্রহণ করে?ক. ১৭ মার্চ খ. ১৭ মে গ. ১৭ এপ্রিল ঘ. ১৭ জুনউত্তর: গ. ১৭ এপ্রিল।২১। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? ক. ৮ সেক্টরে খ. ১০ সেক্টরে গ. ১১ সেক্টরে ঘ. ১৪ সেক্টরে।উত্তর: গ. ১১ সেক্টরে।২২। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?ক. ৮ নম্বর সেক্টরে খ. ৯ নম্বর সেক্টরে গ. ১০ নম্বর সেক্টরে ঘ. ১১ নম্বর সেক্টরেউত্তর: গ. ১০ নম্বর সেক্টরে।২৩। ওপরের ছবিতে কাদের দেখা যাচ্ছে? ক. মুক্তিবাহিনী খ. মিত্রবাহিনী গ. তুর্কিবাহিনী ঘ. পাকিস্তানি বাহিনীউত্তর: ক. মুক্তিবাহিনী২৪। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তারিখের কোন সময় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে?ক. সকালে খ. সন্ধ্যায় গ. বিকেলে ঘ. সকাল ১০টায়উত্তর: গ. বিকেলে।২৫। ওপরের ছবির ব্যক্তিটি কর্মজীবনে কী করতেন? ক. চিকিৎসক খ. শিক্ষক গ. সাংবাদিক ঘ. আইনজীবীউত্তর: ক. চিকিৎসক।২৬। পাকিস্তানি বাহিনীর প্রধান কে ছিলেন? ক. লে. জে. নিয়াজী খ. লে. জে. সিরাজী গ. লে. জে. হারুনুর রশিদ ঘ. লে. জে. সিরাজুন মোর্শেদউত্তর: ক. লে. জে. নিয়াজী।২৭। ‘শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে?ক. ১৪ ডিসেম্বর খ. ১০ ডিসেম্বর গ. ১৮ জুলাই ঘ. ১৪ সেপ্টেম্বরউত্তর: ক. ১৪ ডিসেম্বর।