অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের এক নম্বর অধ্যায় থেকে নমুনা শূন্যস্থান পূরণ ও প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।১। জড় পরিবেশ নানাভাবে জীবের—প্রভাবিত করে।উত্তর: জড় পরিবেশ নানাভাবে জীবের জীবনধারণকে প্রভাবিত করে।২। উদ্ভিদের পাতায়—নামক সবুজ কণিকা রয়েছে।উত্তর: উদ্ভিদের পাতায় ক্লোরোফিল নামক সবুজ কণিকা রয়েছে।৩। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময়—গ্রহণ করে ও—বায়ুতে ছাড়ে।উত্তর: সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বায়ুতে ছাড়ে।৪। প্রাণী শ্বাসকার্যে—গ্রহণ করে ও—বায়ুতে ছাড়ে।উত্তর: প্রাণী শ্বাসকার্যে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই-অক্সাইড বায়ুতে ছাড়ে।৫। কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের—ঘটে।উত্তর: কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে।৬। —উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে।উত্তর: ক্লোরোফিল উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে।৭। উদ্ভিদ—ব্যবহার করে খাদ্য উৎপাদন করে।উত্তর: উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করে।৮। ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে—প্রাণী।উত্তর: ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় প্রাণী।৯। শক্তির প্রধান উৎস—।উত্তর: শক্তির প্রধান উৎস সূর্য ।১০। পরস্পর সম্পর্কিত খাদ্যশৃঙ্খলা নিয়ে গঠিত হয়—।উত্তর: পরস্পর সম্পর্কিত খাদ্যশৃঙ্খলা নিয়ে গঠিত হয় খাদ্যজাল।১১। প্রাণী নিজের—নিজে তৈরি করতে পারে না।উত্তর: প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।১২। সকল উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য— প্রয়োজন।উত্তর: সকল উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন।১৩। কয়েকটি—যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।উত্তর: কয়েকটি খাদ্যশৃঙ্খল যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।১৪। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য— প্রয়োজন।উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু ও পানির প্রয়োজন।১৫। উদ্ভিদের সবুজ কণিকা হলো—।উত্তর: উদ্ভিদের সবুজ কণিকা হলো ক্লোরোফিল।১৬। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময়—বায়ুতে ছাড়ে।উত্তর: সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় অক্সিজেন বায়ুতে ছাড়ে।১৭। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময়—গ্রহণ করে।উত্তর: সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।১৮। উদ্ভিদের—ঘটে কীটপতঙ্গ ও পাখির মাধ্যমে।উত্তর: উদ্ভিদের পরাগায়ন ঘটে কীটপতঙ্গ ও পাখির মাধ্যমে।১৯। উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য একে অপরের ওপর—।উত্তর: উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য একে অপরের ওপর নির্ভরশীল।২০। প্রাণী তার খাদ্যের জন্য—ওপর নির্ভরশীল।উত্তর: প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল।প্রশ্ন: নৈর্ব্যক্তিক প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লেখ।১। নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?ক. আলো খ. পানি গ. বীজ ঘ. খাদ্যউত্তর: ঘ. খাদ্য।২। খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?ক. ঘাসফড়িংতৃণজাতীয় উদ্ভিদসাপব্যাঙখ. ব্যাঙঘাসফড়িংতৃণজাতীয় উদ্ভিদসাপগ. সাপঘাসফড়িংতৃণজাতীয় উদ্ভিদব্যাঙঘ. তৃণজাতীয় উদ্ভিদঘাসফড়িংব্যাঙসাপ উত্তর: ঘ. তৃণজাতীয় উদ্ভিদঘাসফড়িংব্যাঙসাপ।৩। সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?ক. খাদ্য তৈরিতে খ. বংশ বৃদ্ধিতে গ. শ্বাসকার্যে ঘ. পরাগায়নেউত্তর: ক খাদ্য তৈরিতে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল