প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের এক নম্বর অধ্যায় থেকে নমুনা নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর আলোচনা করব। সঠিক উত্তরটি খাতায় লেখ।১৬। উদ্ভিদের কোনটি সূর্যের আলোকশক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে? ক. মূল খ. কাণ্ড গ. সবুজ পাতার ক্লোরোফিল ঘ. শিকড়উত্তর: গ. সবুজ পাতার ক্লোরোফিল১৭। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কোনটি বায়ুতে ছাড়ে? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. কার্বন কণা ঘ. নাইট্রোজেনউত্তর: ক. অক্সিজেন১৮। খাদ্যপ্রস্তুত করতে পারে না কোন উদ্ভিদটি? ক. শৈবাল খ. ফার্ন গ. স্পাইরোগাইরা ঘ. ছত্রাকউত্তর: ঘ. ছত্রাক১৯। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরি করে?ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. খাদ্য ঘ. কার্বন ডাই-অক্সাইডউত্তর: গ. খাদ্য২০। খাদ্যশৃঙ্খলের প্রাথমিক উপাদান কোনটি?ক. ফড়িং খ. সবুজ উদ্ভিদ গ. ব্যাঙাচি ঘ. কেঁচোউত্তর: খ. সবুজ উদ্ভিদ২১। নিচের কোন খাদ্যশৃঙ্খলটি সঠিক?ক. ঘাসফড়িং—সাপ—ব্যাঙ খ. ঘাস—ঘাসফড়িং—ব্যাঙ—সাপগ. সাপ—ফড়িং—ব্যাঙ—ঘাস ঘ. ঘাস—ব্যাঙ—ফড়িং—সাপউত্তর: খ. ঘাস—ঘাসফড়িং—ব্যাঙ—সাপ২২। কোনটি প্রাথমিক খাদক?ক. ঘাস খ. ফড়িং গ. ব্যাঙ ঘ. সবগুলোউত্তর: ক. ঘাস ফড়িং।২৩। খাদ্য শৃঙ্খলের তৃতীয় স্তরে কোনটি?ক. হরিণ খ. বানর গ. গরু ঘ. ব্যাঙউত্তর: ঘ. ব্যাঙ।২৪। উদ্ভিদের সবুজ কণিকাকে কী বলে? ক. ক্লোরোফিল খ. সালোকসংশ্লেষণ গ. খাদ্যশৃঙ্খল ঘ. খাদ্যজালউত্তর: ক. ক্লোরোফিল। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।প্রশ্ন: খাদ্যশৃঙ্খল কী?উত্তর: সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করে থাকে। এই সবুজ উদ্ভিদকে খায় ছোট ছোট প্রাণী। আবার ছোট প্রাণীকে খায় বড় প্রাণী। এভাবে পরিবেশে খাদ্য ও খাদকের মধ্যে যে ধারাবাহিক চক্র রয়েছে, তাকেই খাদ্যশৃঙ্খল বলে।প্রশ্ন: খাদ্যজাল কী?উত্তর: কোনো পরিবেশে অনেক ধরনের খাদ্যশৃঙ্খল বিদ্যমান থাকতে পারে। এগুলো একটি সঙ্গে অন্যটির সম্পর্কযুক্ত। পরিবেশে এটাই খাদ্যজাল নামে পরিচিত।প্রশ্ন: ক্লোরোফিল কী?উত্তর: উদ্ভিদের পাতায় একধরনের সবুজকণিকা থাকে। এ সবুজকণিকা হলো ক্লোরোফিল। এ কণিকা উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে।প্রশ্ন: সালোকসংশ্লেষণ কী ?উত্তর: সালোকসংশ্লেষণ হলো উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে।প্রশ্ন: জীবের জীবনধারাকে কোন কোন উপাদান প্রভাবিত করে?উত্তর: পরিবেশের বিভিন্ন উপাদান যেমন পাহাড়-জঙ্গল, পুকুর-নদী-সমুদ্র, আলো-বাতাস-তাপ, পানি-মাটি ইত্যাদি জীবের জীবনধারাকে প্রভাবিত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল