প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের এক নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কী উপাদান প্রয়োজন?উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি ও বায়ু খুবই প্রয়োজন। এ উপাদানগুলো ছাড়া উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা অসম্ভব।প্রশ্ন: উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো।উত্তর: উদ্ভিদের পাতায় সবুজকণিকা রয়েছে। এই সবুজকণিকা হচ্ছে ক্লোরোফিল। উদ্ভিদ এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।প্রশ্ন: সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ার চারটি উপাদানের নাম লেখো।উত্তর: সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ার চারটি উপাদানের নাম হলো—১। সূর্যের আলো, ২। কার্বন ডাই-অক্সাইড, ৩। পানি ও ৪। ক্লোরোফিল।প্রশ্ন: পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটো উদাহরণ দাও।উত্তর: পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটো উদাহরণ নিচে উল্লেখ করা হলো:১। প্রত্যেক জীবের শ্বাসকার্য পরিচালনার জন্য প্রয়োজন অক্সিজেন। আর এ অক্সিজেনের জন্য জীব পরিবেশের উপাদান বায়ু ও উদ্ভিদের ওপর নির্ভরশীল।২। প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি। আর এ পানির জন্য জীব পরিবেশের ওপর নির্ভরশীল।প্রশ্ন: পরিবেশে উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অন্যের ওপর নির্ভরশীল, আলোচনা করো।উত্তর: উদ্ভিদ ও প্রাণী পরস্পর দ্বারা প্রভাবিত হয়ে একই পরিবেশের মধ্যে জীবন ধারণ করে। যেমন, উদ্ভিদ সূর্যের আলো ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের এ খাদ্যের ওপর নির্ভরশীল।আবার সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বায়ুতে ছাড়ে। প্রাণী শ্বাসকার্যে এই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ছাড়ে। উদ্ভিদ ও প্রাণী কার্বন ডাই-অক্সাইড এবং অক্সিজেনের জন্য একে অন্যের ওপর নির্ভরশীল। এভাবে নানা উপায়ে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল।প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।উত্তর: উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য, ওষুধসহ বেঁচে থাকার অনেক জিনিস পেয়ে থাকি। যেমন, উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করি। জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ থেকে তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ। বিভিন্ন প্রাণীকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। যেমন, মাছ, হাঁস-মুরগি, গরু-ছাগল-মহিষ ইত্যাদি। আবার প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকেও তৈরি হচ্ছে বিভিন্ন ওষুধ। পরিবেশে ও উদ্ভিদ ও প্রাণীর ঘাটতি হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাই বলা যায়, পরিবেশে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম।