প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: আমাদের সৌভাগ্য কী?উত্তর: আমরা যে বাংলাদেশে জন্মেছি, এটাই আমাদের সৌভাগ্য।প্রশ্ন: কী করলে ভালোবাসা জন্মাবে?উত্তর: মানুষে মানুষে মিলেমিশে থাকলেই ভালোবাসা জন্মাবে।প্রশ্ন: দেশকে কী করতে হবে?উত্তর: দেশকে যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে এবং মায়ের মতো ভালোবাসতে হবে।প্রশ্ন: ভারতের কোন রাজ্যের লোকজন বাঙালি?উত্তর: ভারতের ত্রিপুরা রাজ্যের লোকজন বাঙালি। তারা সবাই বাংলায় কথা বলে।প্রশ্ন: আখাউড়া স্টেশন থেকে কত কিলোমিটার পথ পেরোলেই ভারতের সীমান্ত?উত্তর: আখাউড়া স্টেশন থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার পথ পেরোলেই ভারতের সীমান্ত?প্রশ্ন: কোনো দেশে কী থাকলে সে দেশের সুখ্যাতি হয়?উত্তর: কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়।প্রশ্ন: ভিন্ন ভিন্ন জাতের, ধর্মের, কায়দার ও পোশাকের মানুষ হলেও কোন কোন জায়গায় আমাদের মিল রয়েছে?উত্তর: ভিন্ন ভিন্ন জাতের, ধর্মের, কায়দার ও পোশাকের মানুষ হলেও আমরা সবাই বাংলাদেশের অধিবাসী এবং অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী। এ দুই জায়গায় আমাদের মিল রয়েছে।প্রশ্ন: কৃষকদের কেন শ্রদ্ধা করা উচিত?উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিই এ দেশের অর্থনীতির মূল ভিত্তি। যাঁরা কৃষিকাজ করেন, তাঁদের বলা হয় কৃষক। তাঁরা আমাদের খাদ্যের জোগান দিয়ে থাকেন বলে আমরা বেঁচে আছি। অতএব তাঁরা অবহেলার পাত্র নন। কাজের গুরুত্ব বুঝে তাঁদের শ্রদ্ধা করা উচিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল